News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বন্যাদুর্গতদের পাশে শতদল সংঘ ও ত্রিপুরা আদিবাসী সমিতি, শিশু ও মায়েদের মধ্যে ত্রাণ বিতরণ
Image

বন্যাদুর্গতদের পাশে শতদল সংঘ ও ত্রিপুরা আদিবাসী সমিতি, শিশু ও মায়েদের মধ্যে ত্রাণ বিতরণ

আগরতলা, ৮ জুন : বন্যার জেরে বিপর্যস্ত পরিবারের পাশে দাঁড়াতে শতদল সংঘ ও ত্রিপুরা আদিবাসী সমিতির যৌথ উদ্যোগে এক মহতী ত্রাণ বিতরণ কর্মসূচির আয়োজন করা হলো। রবিবার আশ্রম চৌমুনির শতদল সংঘ ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে বন্যায় ক্ষতিগ্রস্ত শিশুদের মধ্যে দুধ ও বিস্কুট এবং মায়েদের জন্য চাল, ডালসহ প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এই মানবিক কার্যক্রমে উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক অধীর দেবনাথ, পুর নিগমের ইস্ট জোন চেয়ারম্যান সুখময় সাহা, পুর নিগমের ২৫ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর সীমা দেবনাথ, এবং ত্রিপুরা আদিবাসী সমিতির প্রতিনিধিরা।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো সামাজিক কর্তব্য। ভবিষ্যতেও এমন উদ্যোগ আরও বড় পরিসরে নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

এদিনের ত্রাণ বিতরণ কর্মসূচিতে স্থানীয় বাসিন্দারা উপস্থিত সংগঠনগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আরও বেশি সামাজিক সংগঠনকে এই ধরনের উদ্যোগে সামিল হওয়ার আবেদন জানান।

Releated Posts

খোয়াইয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত স্বাধীনতা দিবস, পতাকা উত্তোলন মন্ত্রী অনিমেষ দেববর্মার

খোয়াই, ১৫ আগস্ট: স্বাধীন ভারতের ৮০তম বর্ষপূর্তি উপলক্ষে গোটা দেশের সঙ্গে খোয়াই জেলাতেও যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে…

ByByTaniya Chakraborty Aug 15, 2026

যীষ্ণু দেববর্মাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৫ আগস্ট: মহারাষ্ট্রের রাজ্যপাল তথা ত্রিপুরার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মাকে জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByTaniya Chakraborty Aug 15, 2026

ধর্মনগরে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন

ধর্মনগর, ১৫ আগস্ট: দেশের অন্যান্য স্থানের সঙ্গে তাল মিলিয়ে ধর্মনগরেও যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো…

ByByTaniya Chakraborty Aug 15, 2026

মন্ত্রী বিকাশ দেববর্মার সরকারি বাসভবনে মর্যাদায় স্বাধীনতা দিবস পালন

আগরতলা, ১৫ আগস্ট: স্বাধীনতার ৮০তম বর্ষপূর্তিতে দেশজুড়ে যখন জাতীয় পতাকার গর্ব ও দেশাত্মবোধের আবেগ, তখন সেই আবহেরই প্রতিফলন…

ByByTaniya Chakraborty Aug 15, 2026
Scroll to Top