News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সাব্রুম মহকুমার কলাছড়ায় বিজেপি কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় পুলিশি তদন্ত শুরু
Image

সাব্রুম মহকুমার কলাছড়ায় বিজেপি কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় পুলিশি তদন্ত শুরু

কলাছড়া, ৮ জুন: সাব্রুম মহকুমার সাতচাঁদ ব্লকের অন্তর্গত কলাছড়া বাজারে গত ৫ জুন বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই ঘটনার পর ৭ জুন মনুবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়।
ভাঙচুরের অভিযোগে বিজেপির ৩৯ মনু মন্ডলের সহ-সভাপতি হরি ত্রিপুরা ও অর্জুন দাস নামে দুইজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
রবিবার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। মনুবাজার থানার পুলিশ তদন্তে জোর দিয়ে অভিযোগের সত্যতা যাচাই করছে এবং ঘটনার পিছনের কারণ অনুসন্ধান করছে।
স্থানীয় রাজনৈতিক মহল ও সাধারণ মানুষ এই ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করেছে এবং দ্রুত তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানিয়েছে।
পুলিশ সূত্রে জানানো হয়েছে, তদন্ত শেষ হওয়ার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Releated Posts

ভুটান সফরে উষ্ণ অভ্যর্থনা পেলেন সাংসদ বিপ্লব

আগরতলা, ১৩ মে: ভারতীয় সংসদীয় প্রতিনিধিদলের সদস্য হিসেবে ভুটান সফরে গিয়ে উষ্ণ অভ্যর্থনা পেলেন পশ্চিম ত্রিপুরার সাংসদ বিপ্লব…

ByByReshmi Debnath May 13, 2026

বাবার সঙ্গে বিবাদের পর কিশোরের অস্বাভাবিক মৃত্যু, শোকের ছায়া ঠাকুরছড়া মগপাড়ায়

জোলাইবাড়ি, ১২ মে: বাবার সঙ্গে পারিবারিক বিবাদের জেরে ১৬ বছরের এক কিশোরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জোলাইবাড়ি…

ByByReshmi Debnath May 12, 2026

শ্রমকোডের বিরুদ্ধে আগরতলায় সিআইটিইউ’র বিক্ষোভ মিছিল

আগরতলা, ১২ মে: শ্রম কোডের বিরোধিতায় এবং নয়ডা-সহ দেশের বিভিন্ন রাজ্যে চলা শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে রাজ্যে…

ByByReshmi Debnath May 12, 2026

বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সঙ্গে সাক্ষাৎমুখ্যমন্ত্রীর

আগরতল, ১২ মে : আজ গৌহাটিতে ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বি. এল. সন্তোষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ…

ByByTaniya Chakraborty May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top