জোলাইবাড়ী, ৮ জুন: জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের সার্বিক উন্নয়নে নিবেদিত মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া সম্প্রতি জাতীয় সড়কের ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন করেছেন। গত বছরের আগস্ট মাসের বন্যার কারণে বিধানসভা কেন্দ্রে বিভিন্ন স্থানে জাতীয় সড়ক ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়, যা স্থানীয় মানুষের যাতায়াতে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি করেছে।
এই পরিস্থিতি সম্পর্কে অবহিত হয়ে মন্ত্রী নোয়াতিয়া দক্ষিন জেলার জেলা শাসককে সঙ্গে নিয়ে সাঁচীরামবাড়ী এলাকা সংলগ্ন ভগ্নদশা জাতীয় সড়ক ও বিভিন্ন ক্ষতিগ্রস্ত রাস্তার পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জোলাইবাড়ী পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত, জোলাইবাড়ী বিএসসি চেয়ারম্যান অশোক মগ সহ অন্যান্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া এলাকাবাসীর দুর্ভোগ লাঘবের জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন এবং সড়ক মেরামতের কাজ ত্বরান্বিত করার নির্দেশ দেন।
স্থানীয়রা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং মন্ত্রী ও প্রশাসনের প্রতি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের উন্নয়নে মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়ার পরিদর্শন, জাতীয় সড়কের ক্ষতিগ্রস্ত অংশে নজর
Releated Posts
গণ্ডাছড়ায় নৃশংস ঘটনা, মদ্যপ অবস্থায় দুই সন্তানকে পিটিয়ে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে
আমবাসা, ২৭ জুন: ধলাই জেলার গণ্ডাছড়া মহকুমার উল্টাছড়া ব্রু পুনর্বাসন গ্রাম শনিবার সকালে এক হৃদয়বিদারক ঘটনার সাক্ষী হয়েছে।…
প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তায় উচ্ছ্বসিত ত্রিপুরা, কুইন আনারসকে বিশ্বদরবারে তুলে ধরার প্রত্যয়
আগরতলা, ২৭ জুন: ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপেল ফেস্টিভ্যালকে ঘিরে রাজ্যের জন্য এল আরও এক গর্বের মুহূর্ত। উৎসব উপলক্ষে প্রধানমন্ত্রী…
সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, উদ্ধার ২৪ হাজার ইয়াবা ও ৪২০ ট্যাপেনটাডল ট্যাবলেট
আগরতলা, ২৭ জুন: নেশা বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। শুক্রবার গভীর রাতে কুলুবাড়ী সীমান্ত…
ধলেশ্বরে মায়ের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, ছেলের বিরুদ্ধে হত্যার অভিযোগ
আগরতলা, ২৬ জুন: রাজধানীর ধলেশ্বর ১৮ নম্বর রোড এলাকায় এক মহিলার রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…


















