News Flash

Image

মহিলা সহ চার বাংলাদেশী নাগরিক আটক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুন:
আগরতলা রেল স্টেশন থেকে মহিলা সহ আরো চারজন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। আবারো গোপন খবরের ভিত্তিতে ৪ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। আগরতলা রেল স্টেশন থেকে তাদের আটক করা হয়। তারা অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে। তারা ট্রেনে করে বহি:রাজ্যে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে আগরতলা রেলস্টেশনে আসে।

আগরতলা জিআরপিএস, আগরতলা আরপিএফ, এবং গোয়েন্দা বিভাগ মিলে এই অভিযান করা হয়। প্রাথমিক জিজ্ঞাসায় তারা জানায় তারা দিল্লী যাবে। আজ তাদেরকে আদালতে প্রেরণ করা হয়। আটককৃতরা হল , বাংলাদেশের বাগেরহাট জেলার মোহাম্মদ বিল্লাল, সালামা বেগম মোহাম্মদ নোমেন এবং মোহাম্মদ আলী। তাদের বিরুদ্ধে বেআইনি অনুপ্রবেশ আইনের ধারায় মামলা গৃহীত হয়েছে।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top