News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বামুটিয়ার তুইফানিয়া লুঙ্গা চা এস্টেটে চা শ্রমিকদের পাট্টা বিতরণ, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে প্রশাসনিক শিবির ও নানা কর্মসূচি
Image

বামুটিয়ার তুইফানিয়া লুঙ্গা চা এস্টেটে চা শ্রমিকদের পাট্টা বিতরণ, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে প্রশাসনিক শিবির ও নানা কর্মসূচি

বামুটিয়া, ৮ জুন: বামুটিয়া ব্লকের তুইফানিয়া লুঙ্গা চা এস্টেট জেবি স্কুল প্রাঙ্গণে শনিবার এক মহতী প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরে চা শ্রমিকদের মধ্যে জমির পাট্টা বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি, রক্তদান শিবির, এবং কৃষি সরঞ্জাম বিতরণ-সহ একাধিক জনকল্যাণমূলক কার্যক্রম আয়োজিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা, প্রশাসনিক আধিকারিকগণ ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
মুখ্যমন্ত্রী এদিন বলেন, ত্রিপুরা হল দেশের একমাত্র রাজ্য যেখানে মন্ত্রিসভা থেকে ত্রি-স্তরীয় পঞ্চায়েত পর্যন্ত সর্বত্র ই-অফিস চালু রয়েছে। আগে সাধারণ মানুষ বারবার দফতরে গিয়ে ঘুরলেও তাঁদের কথায় কেউ কান দিত না, এখন সেই পরিস্থিতি বদলেছে।
তিনি আরও বলেন, প্রতি ঘরে সুশাসন পৌঁছে দেওয়াই রাজ্য সরকারের লক্ষ্য। জনগণের দোরগোড়ায় পরিষেবা পৌঁছে দিতে প্রশাসন অঙ্গীকারবদ্ধ।
স্বাস্থ্য খাত প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, ৫ কোটি টাকা ব্যয়ে রাজ্যে গড়ে তোলা হবে ১০০ শয্যার চক্ষু হাসপাতাল। পাশাপাশি, এইমস-এর প্রতিনিধিদলের সঙ্গে ধারাবাহিক বৈঠক চলছে যাতে রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামোর আরও উন্নয়ন সম্ভব হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী বলেন, প্রকৃতিই আমাদের শেখায়, একজন আরেকজনের হাত ধরে চলতে হবে। গাছ লাগানো শুধু পরিবেশের জন্য নয়, সম্পর্ক গঠনের প্রতীকও।
অনুষ্ঠানে স্থানীয় মানুষজন ও চা শ্রমিকরা মুখ্যমন্ত্রীর হাতে পাট্টা গ্রহণ করেন এবং সরকারিভাবে এই ধরনের উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Releated Posts

গণ্ডাছড়ায় নৃশংস ঘটনা, মদ্যপ অবস্থায় দুই সন্তানকে পিটিয়ে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

আমবাসা, ২৭ জুন: ধলাই জেলার গণ্ডাছড়া মহকুমার উল্টাছড়া ব্রু পুনর্বাসন গ্রাম শনিবার সকালে এক হৃদয়বিদারক ঘটনার সাক্ষী হয়েছে।…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তায় উচ্ছ্বসিত ত্রিপুরা, কুইন আনারসকে বিশ্বদরবারে তুলে ধরার প্রত্যয়

আগরতলা, ২৭ জুন: ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপেল ফেস্টিভ্যালকে ঘিরে রাজ্যের জন্য এল আরও এক গর্বের মুহূর্ত। উৎসব উপলক্ষে প্রধানমন্ত্রী…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, উদ্ধার ২৪ হাজার ইয়াবা ও ৪২০ ট্যাপেনটাডল ট্যাবলেট

আগরতলা, ২৭ জুন: নেশা বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। শুক্রবার গভীর রাতে কুলুবাড়ী সীমান্ত…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

ধলেশ্বরে মায়ের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, ছেলের বিরুদ্ধে হত্যার অভিযোগ

আগরতলা, ২৬ জুন: রাজধানীর ধলেশ্বর ১৮ নম্বর রোড এলাকায় এক মহিলার রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath Jun 26, 2026
Scroll to Top