News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রাক্তন বিধায়কের বাড়ির সামনে উত্তেজনা, গণধোলাই
Image

প্রাক্তন বিধায়কের বাড়ির সামনে উত্তেজনা, গণধোলাই

আগরতলা, ৭ জুন : প্রাক্তন বিধায়কের বাসভবনের সামনে থেকে গাড়ি চুরি করতে গিয়ে গ্রেপ্তার এক চোর। এদিকে, ঘটনাস্থল থেকে পালিয়ে গেলো আরও এক চোর। অভিযুক্ত চোরকে বিশালগড় মহকুমা আদালতে সোপর্দ করলো টাকারজলা থানা পুলিশ। গ্রেপ্তার অভিযুক্ত চোরের নাম তাপস দেববর্মা।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ সকালে টিআর০৭এ০৫৭১ নম্বরে একটি গাড়ি নিয়ে জম্পুইজলা ব্লকের অন্তর্গত শ্যামনগর প্রাক্তন বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মার বাসভবনের সামনে রাবার শিট চুরি করতে যায় তাপস দেববর্মার সহ আরেক চোর। এলাকাবাসীর সন্দেহ হওয়াতে গাড়িতে থাকা রাবার সিট সমেত দুই চোরকে আটক করে। ঘটনাস্থলে তাপস দেববর্মাকে উত্তম মাধ্যম দেওয়ার পর সাথে থাকা অপর এক চোর সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তী সময়ে গোলাঘাটির বাসিন্দা অভিযুক্ত চোর তাপস দেববর্মাকে টাকারজলা থানা পুলিশের হাতে তুলে দেয়।

টাকারজলা থানা পুলিশ চুরির মামলা হাতে নিয়ে অভিযুক্ত চোরকে শনিবার দুপুরে বিশালগড় মহকুমা আদালতে সোপর্দ করে। জানাযায় সমতলের সাথে পাল্লা দিয়ে পাহাড়েও প্রতিনিয়ত বেড়ে চলছে চুরির ঘটনা। তবে এই সমস্ত চুরি ঘটনার পেছনে মূল রহস্য বিভিন্ন নেশা। নেশার টাকা জোগাড় করতেই এ সমস্ত চুরি কাণ্ড সংঘটিত করতে চোরের দল।

Releated Posts

এমবিবি বিমানবন্দরে যাত্রী হয়রানি ও উবার অটো পরিষেবায় বাধা দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ২

আগরতলা, ১ অক্টোবর: মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরে যাত্রী হয়রানি এবং অ্যাপ-ভিত্তিক উবের অটো পরিষেবায় বাধা দেওয়ার অভিযোগে…

ByByReshmi Debnath Oct 1, 2026

রাজ্য সরকার ছাত্র যুবাদের মেধা ও উদ্ভাবনী চিন্তাভাবনাকে উন্নয়নমূলক কাজে লাগাতে চাইছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: ভবিষ্যৎ প্রজন্ম হবে আরও বেশি প্রযুক্তি নির্ভর। রাজ্যের ছাত্র যুবাদের মধ্যে মেধার কোন…

ByByReshmi Debnath Oct 1, 2026

পুর নির্বাচনের প্রস্তুতিতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১ অক্টোবর: আসন্ন পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করল…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে গুলিকাণ্ড, গ্রেপ্তার ২

আগরতলা, ১ অক্টোবর: ত্রিপুরা ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে গোমতী জেলার উদয়পুর মহকুমার গামারিয়া বাড়ির ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে তিপরা…

ByByTaniya Chakraborty Oct 1, 2026
Scroll to Top