News Flash

Image

বাইক দুর্ঘটনায় প্রাণ হারাল যুবক

সোনামুড়া, ৬ জুন : বাইক দুর্ঘটনা প্রাণ হারাল এক যুবক। ঘটনা মেলাঘর নেংটা দরগা সংলগ্ন মূল সড়কে।

রাজ্যে পথ দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে। আজ সকালে মেলাঘর থানা এলাকায় পথ দুর্ঘটনায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত যুবকের নাম আরিফ হোসেন ওরফে রানা। বাড়ি সুনামুড়া থানা এলাকার কমলনগর এর কুটিরমুড়া এলাকায়।

জানা যায় ওই যুবক বাইক নিয়ে দ্রুত বেগে যাচ্ছিল। মেলাঘর থানা এলাকার নেংটা দরগা সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বাউন্ডারির সঙ্গে ধাক্কা লাগে। তাতে গুরতরভাবে আহত হয় ওই যুবক। সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজনরা দমকল বাহিনীকে খবর দেন। খবর পেয়ে দমকল বাহিনীর আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে গিয়ে যুবককে উদ্ধার করে মেলাঘর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চালকের দ্রুতগামীতা ও অসাবধানতার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে। পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে।

Releated Posts

বিশালগড় গুলিকাণ্ডে আরও দুই অভিযুক্ত গ্রেপ্তার

বিশালগড়, ২৭ জুন: বিশালগড়ের বহুল আলোচিত ঠিকাদারের বাড়িতে গুলিকাণ্ডের ঘটনায় আরও দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

মাংসের দোকানে পুলিশের তল্লাশি, চোলাই মদ ও নেশাজাতীয় সামগ্রী উদ্ধারের দাবি

আগরতলা, ২৭ জুন: আড়ালিয়া শালবন এলাকায় গতকাল রাতের বিক্ষিপ্ত ঘটনাকে ঘিরে নতুন মোড় এসেছে। অভিযোগের ভিত্তিতে শনিবার পুলিশের…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

ঘোষপাড়া সড়কের বেহাল দশা, কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ এলাকাবাসীর

আগরতলা, ২৭ জুন: শহরের বিভিন্ন ওয়ার্ডে নাগরিক পরিষেবা নিয়ে অভিযোগের মাঝেই এবার বেহাল রাস্তার প্রতিবাদে সরব হলেন আগরতলার…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

আগরতলায় শুরু হচ্ছে ‘লিভারকন-৯’, দেশের শীর্ষ লিভার বিশেষজ্ঞদের মিলনমেলা

আগরতলা, ২৬ জুন: দেশের প্রখ্যাত লিভার রোগ বিশেষজ্ঞদের উপস্থিতিতে আগামী ২৭ ও ২৮ জুন আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ…

ByByReshmi Debnath Jun 27, 2026
Scroll to Top