News Flash

  • Home
  • ত্রিপুরা
  • টিআরবিটি চেয়ারম্যানের কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করল করল ২০২৪ -২৫ শিক্ষাবর্ষের টেট- ১ পরীক্ষার্থীরা
Image

টিআরবিটি চেয়ারম্যানের কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করল করল ২০২৪ -২৫ শিক্ষাবর্ষের টেট- ১ পরীক্ষার্থীরা

আগরতলা, ৬ জুন : ২০২৪ -২৫ শিক্ষাবর্ষের টেট- ১ পরীক্ষার্থীরা আগরতলার শিক্ষাভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে শুক্রবার। টেট ওয়ান পরীক্ষার প্রশ্নপত্রে ভুল এবং সিলেবাস বহির্ভূত প্রশ্ন থাকায় টেট ওয়ান পরীক্ষার্থীরা পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষা গ্রহণের দাবিতে শুক্রবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অফিসের সামনে এসে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করে। এসব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার দাবিতে টিআরবিটি চেয়ারম্যানের কাছে তারা ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছে।

চাকুরী প্রত্যাশীরা অবিলম্বে এই জটিল সমস্যার সমাধানকল্পে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য জোরালো দাবী জানিয়েছে। অন্যথায় তারা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে জানিয়েছে। উল্লেখ্য টেট ওয়ান পরীক্ষার প্রশ্নপত্রে সিলেবাস বহির্ভূত প্রশ্ন ও ভুল প্রশ্নপত্র থাকার বিষয় নিয়ে গত বেশ কিছুদিন ধরেই আন্দোলন সংঘটিত করে চলেছে পরীক্ষার্থীরা।

Releated Posts

জগৎরামপুরে ঘুমের মধ্যে গায়ে অ্যাসিড পড়ে গুরুতর আহত যুবক

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: কাঠালিয়া ব্লকের জগৎরামপুর এডিসি ভিলেজে ঘুমন্ত অবস্থায় গায়ে অ্যাসিড পড়ে গুরুতর আহত হলেন সুনীল পদ ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 25, 2026

কুমারঘাটে রাতভর পুলিশি অভিযান, প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার; আটক ৪

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ঊনকোটি জেলার কুমারঘাটে রাতভর পুলিশি অভিযানে প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

নেশাগ্রস্ত ছেলের হাতে আক্রান্ত মা-বাবা, ঘরের জিনিসপত্র বিক্রির অভিযোগ

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশের দ্বারস্থ হলেন অসহায় বাবা-মা। ঘটনাটি বিশালগড় থানাধীন গকুলনগর দীনদয়াল…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন, কয়েক মাসেই বিকল বিশালগড়ের নতুন টাউন হলের এসি

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: উদ্বোধনের কয়েক মাসের মধ্যেই বিকল হয়ে পড়েছে বিশালগড়ের অফিসটিলা এলাকার নতুন টাউন হলের বৈদ্যুতিক এসি।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top