বিলোনিয়া,৬ জুন : বাড়ি ছাড়া হয়ে স্বামী সহ দুই ছোট কন্যা সন্তান সহ পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর ঠাই নিলো উত্তর বিলোনিয়া স্কুলের মাঠের খোলা আকাশের নিচে। খাওয়া দাওয়া ছাড়া আটদিন ধরে এই খোলা আকাশের নিচে দিনরাত যাপন করছে তারা। সুবিচার চেয়ে অসহায় অন্তঃসত্ত্বা গৃহবধূ মহিলা থানাতে দ্ধারস্থ হওয়ার পর, মহিলা থানার এক পুলিশ নাকি সাফ জানিয়ে দেয় টাকা পয়সা ছাড়া ঘটনাস্থলে যাবে না এমনই অভিযোগ গৃহবধূ সহ তার স্বামীর।
মহিলা থানার পুলিশের কাছ থেকে সাহায্য না পেয়ে বাধ্য হয়ে খোলা আকাশের নিচে থাকতে হচ্ছে স্বামী দুই কন্যা সন্তানকে নিয়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে। অসহায় গৃহবধূ চাইছে স্বামী, দুই কন্যা সন্তান সহ যেন বাড়িতে ঠাঁই পায়।
জানা যায়, বিলোনিয়া ভারতচন্দ্রনগর ব্লকের সুকান্ত নগর পঞ্চায়েতের শুকলাল দাসের সাথে মিনাক্ষী বেগম দাসের দশবছরের সংসার। মিনাক্ষী মুসলিম হওয়ার সুবাদে মেনে নিতে পারেনি শ্বশুরবাড়ির লোকজন। মিনাক্ষীর উপর চলে দিনের পর দিন শারীরিক মানসিক নির্যাতন এবং অত্যাচার। স্বামী শুকলাল দাস মিনাক্ষীর উপর অত্যাচারের বিষয়ে মুখ খুললে তাকেও নাকি মারধর করে বলে অভিযোগ। সব অত্যাচার সহ্য করে মিনাক্ষী শ্বশুরবাড়িতে থাকতে চাইলেও আর হয় নি। শেষ পর্যন্ত মারধর করে শ্বশুর বাড়ির লোকজন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা মিনাক্ষী বেগম দাস সহ স্বামী ও দুই কন্যা সন্তানকে তাড়িয়ে দেয় গত সাত দিন আগে বলে অভিযোগ। অসহায় হয়ে উত্তর বিলোনিয়া স্কুল মাঠের খোলা আকাশের নিচে ঠাই নিতে হয়েছে । অসহায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ কি স্বামী সহ দুই কন্যা সন্তানের বাড়িতে আশ্রয় নিয়ে থাকতে প্রশাসনের কি ভূমিকা থাকবে সেই দিকে তাকিয়ে বুদ্ধিজীবী মহল।



















