News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ৬ দিন অতিক্রান্ত হলেও নিস্ক্রিয় প্রশাসন, বৃষ্টিতে ধস নেমে গ্রামের একমাত্র রাস্তা বন্ধ কৈলাসহরে
Image

৬ দিন অতিক্রান্ত হলেও নিস্ক্রিয় প্রশাসন, বৃষ্টিতে ধস নেমে গ্রামের একমাত্র রাস্তা বন্ধ কৈলাসহরে

আগরতলা, ৬ জুন : পাহাড় ধসে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে বাঘাছড়া গ্রামের। ৬ দিন অতিক্রান্ত হলেও প্রশাসনের উদাসীনতায় ক্ষুব্ধ গ্রামবাসী।

কৈলাসহর গৌরনগর ব্লকের দেওরাছড়া এডিসি ভিলেজের ৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বাঘাছড়া গ্রাম বর্তমানে চরম দুর্ভোগের মধ্যে দিয়ে সময় পার করছে। প্রবল বর্ষণে পাহাড় ধসে গ্রামের একমাত্র ইট-সলিং রাস্তাটি সম্পূর্ণভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। অন্যদিকে, পাশ দিয়ে প্রবাহিত বাঘা ছড়ার অতিরিক্ত জলের চাপে রাস্তার একাংশ ভেঙে পড়েছে।

ফলে গত এক সপ্তাহ ধরে গ্রামে কোনো যানবাহন ঢুকতে পারছে না, এমনকি ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারছে না, অসুস্থ ব্যক্তিদের হাসপাতালে নেওয়াও হচ্ছে দুরূহ। কৃষকদের জমি ও সবজি ক্ষেতও জলমগ্ন হয়ে পড়েছে। স্থানীয়রা জানায়, পূর্ত দপ্তর বিগত তিন বছর ধরে শুধু মাপজোক করেই দায়িত্ব শেষ করেছে, কোনো কাজের উদ্যোগ নেয়নি।

চলতি সপ্তাহে গৌরনগরের বিডিও এলাকা পরিদর্শন করলেও তিনি জানান, রাস্তাটি সংস্কারের জন্য তাঁর কাছে কোনো ফান্ড নেই। গ্রামবাসীরা নিরুপায় হয়ে নিজেরাই অস্থায়ীভাবে রাস্তা মেরামতের কাজ করছেন।

গ্রামবাসীদের স্পষ্ট হুঁশিয়ারি—“অবিলম্বে পাহাড় কেটে ও গার্ডওয়াল নির্মাণ করে রাস্তা পুনঃনির্মাণ না করলে বৃহত্তর আন্দোলনে নামা হবে।”স্থানীয় রাজনৈতিক নেতৃত্বের নীরব ভূমিকা নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বাঘাছড়ার বাসিন্দারা।

Releated Posts

ছয় মাসের ভোগান্তির বিস্ফোরণ, নালীছড়ায় সড়ক অবরোধে স্তব্ধ কমলপুর-আমবাসা সড়ক

আমবাসা: দীর্ঘ ছয় মাস ধরে ভাঙাচোরা রাস্তা ও জরাজীর্ণ সেতুর কারণে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন এলাকাবাসী। বারবার…

ByByReshmi Debnath Oct 1, 2026

হোস্টেলের পরিকাঠামো ও পরিষেবা খতিয়ে দেখতে আচমকা পরিদর্শনে মন্ত্রী সুধাংশু দাস

আগরতলা, ১ অক্টোবর: আচমকা আইজিএফ চৌমুহনীস্থিত ড. বি. আর. আম্বেদকর মেমোরিয়াল ছাত্রাবাস এবং জগন্নাথবাড়ির এসসি ছাত্রীবাস পরিদর্শন করলেন…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

ঋষিকেশে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অলকা সিনহা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী মানিক সাহার

আগরতলা, ১ অক্টোবর:  প্রয়াত হলেন চিকিৎসক ডাঃ অশোক সিনহার স্ত্রী অলকা সিনহা। ঋষিকেশে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু…

ByByReshmi Debnath Oct 1, 2026

সার্ভিস রাইফেলের গুলিতে বিএসএফ জওয়ানের মৃত্যু, তদন্তে পুলিশ

আগরতলা, ১ অক্টোবর: পশ্চিম ত্রিপুরার তেবাড়িয়া সীমান্ত চৌকির (বিওপি) ৫২ নম্বর গেটের কাছে ডিউটি পোস্টে গুলিবিদ্ধ হয়ে এক…

ByByTaniya Chakraborty Oct 1, 2026
Scroll to Top