News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাস্তার বেহাল দশা, প্রতিবাদে সোনামুড়া খেদাবাড়িতে ও এন জিসি অফিসে তালা
Image

রাস্তার বেহাল দশা, প্রতিবাদে সোনামুড়া খেদাবাড়িতে ও এন জিসি অফিসে তালা

আগরতলা, ৫ জুন : সড়ক সংস্কারের দাবিতে ওএনজিসি -র মূল ফটকে তালায় ঝুলালো গ্রামবাসী। ওই ঘটনায় সোনামুড়া থানা দিন নলছড় ব্লকের অন্তর্গত খেদাবাড়ী গ্রাম পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ডে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। অতিসত্বর রাস্তা সংস্কারের কাজ শুরু হলপ আগামীদিনে বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুশিয়ারী দিয়েছেন গ্রামবাসী।

গ্রামবাসীদের অভিমত, ওএনজিসি-র কোন এক ডেভলপমেন্ট প্রজেক্ট নিয়ে কাজ করার সময় খেদাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ৩ নাম্বার ওয়ার্ডের রাস্তাটি খারাপ হয়ে যায় । পরে দীর্ঘদিন ওএনজিসি কর্তৃপক্ষকে এ বিষয়ে জানিয়ে কোন প্রকার সমাধান হয়নি। তাই বাধ্য হয়ে আজ ওএনজিসি গেইটে তালা ঝুলিয়ে দেয় গ্রামবাসীরা।

গ্রামবাসীরা আরো জানায়, ওএনজিসি নতুন যে আধিকারিক এসেছেন তিনি নাকি বলেছেন গ্রামবাসীদের তরফ থেকে পূর্বে দেওয়ার ডেপুটেশন গুলির স্মারক লিপি তাদের কাছে নেই তারা সেগুলি খুঁজে দেখবেন এবং পুনরায় গ্রামবাসীদের তরফ থেকে দেওয়া ডেপুটেশনে র বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গোচরে নেবেন যেন দ্রুত তাদের সমস্যার সমাধান করা যায়। তাই তারা আগামী কিছুদিন সময় বেঁধে দেন যদি অনতিবিলম্বে দ্রুত সড়ক সংস্কার করার না হয় তাহলে আগামী দিনে ওএনজিসি কর্তৃপক্ষের কোন যানবাহন খেরা বাড়ি গ্রাম পঞ্চায়েতের ঐ সড়কের উপর দিয়ে চলতে দেওয়া হবে না। প্রয়োজনে গ্রামবাসীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হলেও তাতে তাদের কিছু যায় আসে না। তারা তাদের দাবিতে অনর থাকবে।

Releated Posts

বাম আমলে শুরু স্মার্ট মিটার প্রকল্প আর্থিক অনিয়ম, ঠিকাদারকে ‘অযৌক্তিক সুবিধা’; অডিটে প্রশ্ন ৪২.৭৬ কোটি টাকার: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ১১ আগস্ট:  বামফ্রন্ট সরকারের আমলেই ত্রিপুরায় স্মার্ট মিটার প্রকল্পের সূচনা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন…

ByByReshmi Debnath Aug 11, 2026

আগরতলায় চালু হবে ১০টি ইলেকট্রিক বাস, পুজোর আগেই পরিষেবা শুরুর লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: আগরতলায় পরিবেশবান্ধব ও সাশ্রয়ী গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে এবার ১০টি ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নেওয়া…

ByByReshmi Debnath Aug 11, 2026

জলবদ্ধতা মোকাবিলায় আগরতলায় ১৩০ কোটি টাকার প্রকল্প, ১৫–৩০ মিনিটে জল নিষ্কাশনের লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: বর্ষার সময় জলবদ্ধতার সমস্যা মোকাবিলায় আগরতলা শহরের নিকাশি ব্যবস্থা আরও শক্তিশালী করতে বড়সড় পরিকল্পনা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026

২০২৮-এ ত্রিপুরায় ফের বিজেপি সরকার, ২০২৯-এ কেন্দ্রে মোদির নেতৃত্বে প্রত্যাবর্তনের দাবি সুশান্তের

আগরতলা, ১১ আগস্ট: ২০২৮ সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় বিজেপি ফের সরকার গঠন করবে। তেমনি, ২০২৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByTaniya Chakraborty Aug 11, 2026
Scroll to Top