News Flash

  • Home
  • ত্রিপুরা
  • একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের যথেচ্ছ ব্যবহার বন্ধ করতে হবে: রাজ্যপাল
Image

একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের যথেচ্ছ ব্যবহার বন্ধ করতে হবে: রাজ্যপাল

আগরতলা, ৫ জুন : ত্রিপুরা রাজ্যে প্রচুর বনাঞ্চল রয়েছে। রাজ্য সরকারের সঙ্গে রাজ্যবাসীকেও এই বনাঞ্চলকে রক্ষা করার ক্ষেত্রে প্রয়োজনীয় ভূমিকা পালন করতে হবে। আজ রাজভবনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপন অনুষ্ঠানে অংশগ্রহণ করে একথা বলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু। রাজভবনের সচিব ইউ কে চাকমা সহ অন্যান্য অতিথিগণও এ উপলক্ষে বৃক্ষরোপন করেন।

রাজ্যপাল বলেন, বর্তমানে বিশ্বের বেশিরভাগ বড় শহরগুলি বিভিন্ন ধরণের দূষণের শিকার। এক্ষেত্রে ত্রিপুরা রাজ্যের অবস্থা অনেকটাই ভাল। এই পরিস্থিতি বজায় রাখতে হলে রাজ্যবাসীকেও ভূমিকা গ্রহণ করতে হবে। তিনি বলেন, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের যথেচ্ছ ব্যবহার বন্ধ করতে আবশ্যকীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। পাট, কাগজ জাতীয় ব্যাগের ব্যবহারে সাধারণ মানুষকে উৎসাহিত করতে হবে। রাজভবন থেকে এই সংবাদ জানানো হয়েছে।

Releated Posts

৩১ অক্টোবরের মধ্যে ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণ ডিজিটাল করার লক্ষ্য: স্বাস্থ্য সচিব

আগরতলা, ১১ আগস্ট: আগামী ৩১ অক্টোবর, ২০২৬-এর মধ্যে রাজ্যের সম্পূর্ণ স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাকে ডিজিটাল করার উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026

ব্যক্তিস্বার্থ নয়, তিপ্রাসাদের অধিকারই প্রথম: ১৭ আগস্ট আগরতলায় তিপ্রা মথার গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক

আগরতলা, ১১ আগস্ট: ব্যক্তিগত স্বার্থ, পদ বা ক্ষমতার চেয়ে তিপ্রাসা জনগণের অধিকারকে অগ্রাধিকার দেওয়ার বার্তা দিলেন তিপ্রা মথার…

ByByReshmi Debnath Aug 11, 2026

২৭ নবনিযুক্ত টিসিএস আধিকারিককে জনমুখী প্রশাসনের বার্তা রাজ্যপালের

আগরতলা, ১১ আগস্ট: তৃণমূল স্তরে প্রশাসনিক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি সরকারি প্রকল্প ও জনকল্যাণমূলক কর্মসূচির সুবিধা রাজ্যের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

শিক্ষক সংকটে তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ, মূল গেটে তালা

আগরতলা, ১১ আগস্ট: পর্যাপ্ত সংখ্যক শিক্ষক-শিক্ষিকা না থাকার অভিযোগে মেলাঘরের তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। শিক্ষকের…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top