News Flash

Image

স্বামীর লাঠির আঘাতে মৃত্যু স্ত্রীর

চড়িলাম, ৪ জুন : স্বামীর লাঠির আঘাতে মৃত্যু হল স্ত্রীর। ঘটনা মেলাঘর লাল মিয়া চৌমুহনি সংলগ্ন এলাকায়। স্বামীর লাঠির আঘাতে মৃত্যু হল স্ত্রীর। ঘটনা মেলাঘরে লাল মিয়া চৌমুহনীতে। নিহত মহিলার নাম মিষ্টি বেগম। অভিযুক্ত স্বামীর নাম সুমন মিয়া।

ঘটনার বিবরণে জানা যায় স্বামী সুমন মিয়া প্রতিনিয়তই নেশাগ্রস্ত হয়ে থাকতো। এ নিয়ে দীর্ঘদিন ধরেই পারিবারিক কলহ চলছিল। পারিবারিক কলহের জেরেই নেশাগ্রস্থ স্বামী সুমন মিয়া তার স্ত্রী মিষ্টি বেগমকে লাঠি দিয়ে আঘাত করে। স্বামীর লাঠির আঘাতে ঘটনাস্থলে মৃত্যু হয় স্ত্রীর। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় লোকজনরা খবর পাঠান মেলাঘর থানায়। খবর পেয়ে মেলাঘর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। সেখান থেকে মহিলার মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়। এদিকে অভিযুক্ত স্বামী সুমন মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করা হয়েছে। বর্তমানে সে মেলাঘর থানার পুলিশের হেফাজতে রয়েছে। স্থানীয় জনগণ অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এলাকাবাসী জানিয়েছেন স্ত্রীর উপর অভিযুক্ত স্বামীর নির্যাতন দীর্ঘদিন ধরেই চলছিল। আজ এরই শেষ পরিণতি ঘটে।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top