News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অবশেষে কুখ্যাত সমাজদ্রোহী এবং ওসির গাড়ি ছিনতাইকারী গ্রেফতার
Image

অবশেষে কুখ্যাত সমাজদ্রোহী এবং ওসির গাড়ি ছিনতাইকারী গ্রেফতার

চড়িলাম, ৪ জুন : বিশালগড় মহিলা থানার ওসির গাড়ি ছিনতাইকারী ও সমাজদ্রোহী জুয়েল আহমেদকে গ্রেপ্তার করতে গিয়ে তাকে না পেয়ে তার বাড়ি থেকে প্রচুর পরিমাণে অবৈধ শব্দবাজি উদ্ধার করতে সক্ষম হয় বিশালগড় থানার পুলিশ।

পরবর্তী সময়ে অনেক খোঁজাখুঁজির পর বুধবার সন্ধ্যায় মধুপুর থানাধীন জুয়েল আহমেদের শ্বশুরবাড়ি এলাকা থেকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়। তবে বিশালগড় থানার ওসি সনজিৎ সেন জুয়েল আহমেদকে জেরা করে বাকি তিনজন ছিনতাইকারীর নাম সামনে আসবে বলে সাংবাদিকদের জানান।

বিশালগড় থানায় দুদুটি ছিনতাই কান্ডের মধ্যে বিশালগড় মহিলা থানার ওসির গাড়ি ছিনতাই মামলা নম্বর ৪২ /২০২৫ ইং মূলে বুধবার সন্ধ্যায় গ্রেপ্তার হয় কুখ্যাত সমাজদ্রোহী জুয়েল আহমেদ। বৃহস্পতিবার সকালে আদালতে সোপার্দ করা হবে বলে জানান ওসি সনজিৎ সেন।

Releated Posts

কুমারঘাটে রাতভর পুলিশি অভিযান, প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার; আটক ৪

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ঊনকোটি জেলার কুমারঘাটে রাতভর পুলিশি অভিযানে প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

নেশাগ্রস্ত ছেলের হাতে আক্রান্ত মা-বাবা, ঘরের জিনিসপত্র বিক্রির অভিযোগ

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশের দ্বারস্থ হলেন অসহায় বাবা-মা। ঘটনাটি বিশালগড় থানাধীন গকুলনগর দীনদয়াল…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন, কয়েক মাসেই বিকল বিশালগড়ের নতুন টাউন হলের এসি

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: উদ্বোধনের কয়েক মাসের মধ্যেই বিকল হয়ে পড়েছে বিশালগড়ের অফিসটিলা এলাকার নতুন টাউন হলের বৈদ্যুতিক এসি।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়ের আদর্শ থেকে অনুপ্রেরণা নিয়ে জনকল্যাণে কাজের আহ্বান মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: মহান চিন্তাবিদ, দার্শনিক এবং ভারতীয় জনসংঘের অন্যতম প্রতিষ্ঠাতা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার আগরতলার…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top