News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিপজ্জনক অবস্থায় আছে পরিমল চৌমুহনী ব্রিজের উপর রাস্তা
Image

বিপজ্জনক অবস্থায় আছে পরিমল চৌমুহনী ব্রিজের উপর রাস্তা

আগরতলা, ৩ জুন : চড়িলাম পরিমল চৌমুহনি রাঙ্গা পানিয়া নদীর উপর ব্রিজে ৮ নং জাতীয় সড়কের বেহাল দশা। যেকোনো সময় বড় ধরনের যান দুর্ঘটনা হতে পারে। মৃত্যু ডেকে আনতে পারে বহু মানুষের। ব্রিজের উপর জাতীয় সড়কে কয়েকশত বড় বড় গর্ত হয়ে জল জমে রয়েছে। জাতীয় সড়ক দিয়ে আসা-যাওয়া যানবাহন গুলো যে কোন মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনায় পড়তে পারে।

জাতীয় সড়ক কর্তৃপক্ষ সড়ক সংস্কারের কোন উদ্যোগ নিচ্ছে না বলে মঙ্গলবার সকালে ব্রিজের উপর দাঁড়িয়ে বেশ কয়েকজন যানবাহন চালকসহ এলাকাবাসী বিষয়টি তুলে ধরেন। তারা বলেন ব্রিজের উপর জাতীয় সড়কের বেহাল দশা। যেকোনো সময় এই ব্রিজ ভেঙ্গে পড়তে পারে নদীতে। কয়েকদিনের বৃষ্টিতে রাঙ্গা পানিয়া নদীর জল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্রীজের উপর জাতীয় সড়কে বড় বড় গর্তে জল জমে জল চুইয়ে ব্রিজের নিচে দিয়ে গড়াচ্ছে। গ্রামের মানুষ জেলা শাসকের হস্তক্ষেপ চেয়েছেন। কারণ জেলা শাসক এবং অতিরিক্ত জেলাশাসক জাতীয় সড়ক দেখার দায়িত্বে থাকে। অথচ জেলাশাসক অফিস থেকে কয়েকশো মিটার দূরত্বে এই ব্রিজ। প্রতিনিয়ত জেলাশাসক এই ব্রীজের উপর দিয়ে তার সরকারি অফিসে কর্তব্য পালন করতে যান।

এরপরেও বিষয়টি তার নজরে আসেনি কেন আমরা বলতে পারছি না। তবে অতি দ্রুত যদি ব্রিজের উপর জাতীয় সড়ক সংস্কার করে জল নদীতে যাওয়ার জন্য পাইপের ব্যবস্থা না করা হয় তাহলে ভেঙ্গে পড়তে পারে এই ব্রিজ এমন আশঙ্কার কথাই মঙ্গলবার সকালে সংবাদমাধ্যমে তুলে ধরেছেন এলাকাবাসী।

Releated Posts

৩১ অক্টোবরের মধ্যে ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণ ডিজিটাল করার লক্ষ্য: স্বাস্থ্য সচিব

আগরতলা, ১১ আগস্ট: আগামী ৩১ অক্টোবর, ২০২৬-এর মধ্যে রাজ্যের সম্পূর্ণ স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাকে ডিজিটাল করার উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026

ব্যক্তিস্বার্থ নয়, তিপ্রাসাদের অধিকারই প্রথম: ১৭ আগস্ট আগরতলায় তিপ্রা মথার গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক

আগরতলা, ১১ আগস্ট: ব্যক্তিগত স্বার্থ, পদ বা ক্ষমতার চেয়ে তিপ্রাসা জনগণের অধিকারকে অগ্রাধিকার দেওয়ার বার্তা দিলেন তিপ্রা মথার…

ByByReshmi Debnath Aug 11, 2026

২৭ নবনিযুক্ত টিসিএস আধিকারিককে জনমুখী প্রশাসনের বার্তা রাজ্যপালের

আগরতলা, ১১ আগস্ট: তৃণমূল স্তরে প্রশাসনিক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি সরকারি প্রকল্প ও জনকল্যাণমূলক কর্মসূচির সুবিধা রাজ্যের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

শিক্ষক সংকটে তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ, মূল গেটে তালা

আগরতলা, ১১ আগস্ট: পর্যাপ্ত সংখ্যক শিক্ষক-শিক্ষিকা না থাকার অভিযোগে মেলাঘরের তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। শিক্ষকের…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top