News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দীর্ঘদিন ভগ্নদশায় কুমারঘাট মহকুমার লালজুরি সড়ক, ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা
Image

দীর্ঘদিন ভগ্নদশায় কুমারঘাট মহকুমার লালজুরি সড়ক, ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা

কুমারঘাট, ৩ জুন: কুমারঘাট মহকুমার ফটিকরায় ব্লকের মশাউলি থেকে লালজুরি যাওয়ার প্রধান রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। রাস্তার বেহাল দশার জেরে প্রতিনিয়ত চরম দুর্ভোগে পড়ছেন এলাকাবাসী। এ নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন ফটিকরায় ব্লক যুব কংগ্রেসের সভাপতি অপু শব্দকর ও অন্যান্য কংগ্রেস কর্মীরা।

তাদের অভিযোগ, প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ এই সড়ক পথ দীর্ঘদিন ধরে সংস্কারবিহীন অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয়রা জানান, প্রতিদিন স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রী, বাজারমুখী যাত্রী, এমনকি অসুস্থ মানুষদের যাতায়াতের একমাত্র ভরসা এই রাস্তাটি। কিন্তু বেহাল অবস্থার কারণে চলাচল দুর্বিষহ হয়ে উঠেছে। বিশেষ করে বর্ষার এই সময়ে রাস্তার পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে।

স্থানীয়দের বক্তব্য, রাস্তায় বড় বড় গর্তে জমে থাকা জল এবং কাদার কারণে প্রায়শই দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচলতি মানুষজন। বিভিন্ন দফায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও আজ পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ।

এলাকাবাসীর দাবি, অবিলম্বে এই রাস্তার সংস্কারের কাজ শুরু করতে হবে। নইলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় কংগ্রেস কর্মীরা। প্রশাসন ও জনপ্রতিনিধিদের দায়িত্বজ্ঞানহীনতায় চরম ক্ষুব্ধ সাধারণ মানুষ।

Releated Posts

কাঁঠালিয়ায় বাড়ি থেকে উদ্ধার বিশালাকার পাইথন, সাপ দেখতে ভিড় এলাকাবাসীর

কাঁঠালিয়া, ২৪ আগস্ট: গভীর রাতে বাড়ির ভিতর থেকে উদ্ধার হল প্রায় ৯ ফুট লম্বা ও ১৫ কেজি ওজনের…

ByByTaniya Chakraborty Aug 24, 2026

শান্তিরবাজারে টিউমারে আক্রান্ত ৯ বছরের আয়ুষী, চিকিৎসার জন্য মানবিক আবেদন পরিবারের

শান্তিরবাজার, ২৪ আগস্ট: মারণ রোগ টিউমারের সঙ্গে লড়াই করছে দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারের মাস্টারপাড়া এলাকার ৯ বছরের শিশু আয়ুষী…

ByByTaniya Chakraborty Aug 24, 2026

শিক্ষকের মারধরে গুরুতর অসুস্থ ছাত্র, সাব্রুমে আইনি পদক্ষেপের দাবি পরিবারের

সাব্রুম, ২৩ আগস্ট: শিক্ষকের মারধরে সাব্রুম বিদ্যাজ্যোতি ইংলিশ মিডিয়াম স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্র গুরুতর অসুস্থ হয়ে পড়ার…

ByByReshmi Debnath Aug 23, 2026

খোয়াইয়ে বজ্রপাতে ২০-২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি, অল্পের জন্য রক্ষা পরিবার

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাতের জেরে খোয়াই পূর্বগণকি এলাকায় একটি বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তবে…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top