News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রবল বৃষ্টিতে ৭৪টি শরণার্থী শিবির খোলা হয়েছে রাজ্যে, তাতে এখন পর্যন্ত আশ্রয় নিয়েছেন ১১৩৮৫ জন শরণার্থী
Image

প্রবল বৃষ্টিতে ৭৪টি শরণার্থী শিবির খোলা হয়েছে রাজ্যে, তাতে এখন পর্যন্ত আশ্রয় নিয়েছেন ১১৩৮৫ জন শরণার্থী

আগরতলা, ৩ মে : গত কিছুদিনের লাগাতার বৃষ্টিতে গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় বন্যার কবলে পড়েছেন বেশ কিছু জনগণ। বাড়ি ঘরে জল ঢুকে পড়ার দরুণ তারা প্রত্যেকে আশ্রয় নিয়েছেন শরণার্থী শিবিরে। এদিকে বাড়িঘরের ও বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। এখনো পর্যন্ত গোটা রাজ্যে মোট ৭৪টি শরণার্থী শিবির খোলা হয়েছে। তাতে আশ্রয় নিয়েছেন ২৯৮৪টি পরিবারের মোট ১১৩৮৫ জন সদস্য।

এছাড়াও বেশ কিছু বাড়িঘর বিভিন্ন জেলায় বন্যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে। গোটা রাজ্যের হিসেবে সরকারের পরিসংখ্যান অনুযায়ী, পুরোপুরি ভাবে ৬টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ১১২ টি ঘর, আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ৬১০ টি ঘর।

১ জুন থেকে ৩ জুন পযর্ন্ত পর্যন্ত রাজ্যের উত্তর ত্রিপুরা জেলায় দশটি শরণার্থী ক্যাম্পে মোট ২৪৭ জন শরণার্থী রয়েছেন। ঊনকোটি জেলায় ১০টি শরণার্থী শিবিরে ১০৪৪ জন শরণার্থী আশ্রয় নিয়েছেন। পশ্চিম ত্রিপুরা জেলায় মোট ৫০ টি শরণার্থী শিবির রয়েছে ৯৭৫৮ জন শরণার্থী আশ্রয় নিয়েছেন। খোয়াইয়ে ৪ টি শরণার্থী শিবিরে মোট ৩৩৬ জন আশ্রয় নিয়েছেন।

Releated Posts

বাম আমলে শুরু স্মার্ট মিটার প্রকল্প আর্থিক অনিয়ম, ঠিকাদারকে ‘অযৌক্তিক সুবিধা’; অডিটে প্রশ্ন ৪২.৭৬ কোটি টাকার: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ১১ আগস্ট:  বামফ্রন্ট সরকারের আমলেই ত্রিপুরায় স্মার্ট মিটার প্রকল্পের সূচনা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন…

ByByReshmi Debnath Aug 11, 2026

আগরতলায় চালু হবে ১০টি ইলেকট্রিক বাস, পুজোর আগেই পরিষেবা শুরুর লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: আগরতলায় পরিবেশবান্ধব ও সাশ্রয়ী গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে এবার ১০টি ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নেওয়া…

ByByReshmi Debnath Aug 11, 2026

জলবদ্ধতা মোকাবিলায় আগরতলায় ১৩০ কোটি টাকার প্রকল্প, ১৫–৩০ মিনিটে জল নিষ্কাশনের লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: বর্ষার সময় জলবদ্ধতার সমস্যা মোকাবিলায় আগরতলা শহরের নিকাশি ব্যবস্থা আরও শক্তিশালী করতে বড়সড় পরিকল্পনা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026

২০২৮-এ ত্রিপুরায় ফের বিজেপি সরকার, ২০২৯-এ কেন্দ্রে মোদির নেতৃত্বে প্রত্যাবর্তনের দাবি সুশান্তের

আগরতলা, ১১ আগস্ট: ২০২৮ সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় বিজেপি ফের সরকার গঠন করবে। তেমনি, ২০২৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByTaniya Chakraborty Aug 11, 2026
Scroll to Top