News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্লাবিত এলাকায় অস্থায়ী শিবির পরিদর্শনে মুখ্যমন্ত্রী মানিক সাহা, ক্ষুব্ধ শিবিরবাসীদের অভিযোগের মুখে প্রশাসন
Image

প্লাবিত এলাকায় অস্থায়ী শিবির পরিদর্শনে মুখ্যমন্ত্রী মানিক সাহা, ক্ষুব্ধ শিবিরবাসীদের অভিযোগের মুখে প্রশাসন

আগরতলা, ১ জুন: রাজ্যে প্রবল বৃষ্টিপাত ও বন্যা পরিস্থিতির জেরে আগরতলা শহরের একাধিক এলাকায় গড়ে ওঠা অস্থায়ী ত্রাণ শিবিরগুলি রবিবার পরিদর্শনে যান রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। তাঁর সঙ্গে ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, রাজস্ব দপ্তরের সচিব বিজেস পান্ডে, পশ্চিম ত্রিপুরার জেলা শাসক সহ অন্যান্য ঊর্ধ্বতন প্রশাসনিক কর্তাব্যক্তিরা।
অস্থায়ী শিবির পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রীর সামনে নিজের ক্ষোভ উগরে দেন শিবিরে আশ্রয় নেওয়া বহু মানুষ। তাঁরা অভিযোগ করেন, জলবন্দি অবস্থায় তাঁরা প্রায় দুই দিন ধরে অস্থায়ী শিবিরে রয়েছেন, কিন্তু এখনও পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো খাবারের ব্যবস্থা করা হয়নি।
শিবিরবাসীরা অভিযোগ করেন, প্রথম দিকে আশ্বাস মিললেও বাস্তবে ত্রাণ ও প্রয়োজনীয় সামগ্রী তাদের কাছে পৌঁছায়নি। শিশু ও বৃদ্ধদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বলেও জানান তাঁরা।
মুখ্যমন্ত্রী মানিক সাহা ঘটনাস্থলেই ক্ষতিগ্রস্তদের আশ্বস্ত করে বলেন, বিষয়টি আমি গুরুত্ব সহকারে দেখব। কার কোথায় গাফিলতি রয়েছে, তা খতিয়ে দেখা হবে এবং অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মুখ্যমন্ত্রীর এই পরিদর্শনের পর প্রশাসনিক মহলে নড়চড় শুরু হয়েছে বলে জানা গেছে। পরিস্থিতি মোকাবিলায় আরও কার্যকর ব্যবস্থা গ্রহণে নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট দফতরগুলিকে। 
প্রসঙ্গত, আগরতলা ও সংলগ্ন এলাকায় টানা বৃষ্টির কারণে বিপর্যস্ত জনজীবন। প্রশাসনের দাবি অনুযায়ী, শহরের একাধিক এলাকায় জলমগ্ন অবস্থায় উদ্ধারকাজ ও ত্রাণ বিলির কাজ চললেও বাস্তব চিত্র ভিন্ন বলেই মনে করছেন অনেকে। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে পরিস্থিতির উন্নতি হবে বলে আশাবাদী শিবিরে আশ্রয় নেওয়া মানুষজন।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top