News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ঘূর্ণিঝড়ে সব হারালেন বিশালগড়ের পোল্ট্রি খামারি, সরকারের সাহায্যের আর্তি
Image

ঘূর্ণিঝড়ে সব হারালেন বিশালগড়ের পোল্ট্রি খামারি, সরকারের সাহায্যের আর্তি

বিশালগড়, ১লা জুন ২০২৫: জীবনের শেষ সম্বলটুকু আর ব্যাংক থেকে নেওয়া ঋণ দিয়ে গড়া ব্রয়লার মুরগির খামার এক মিনিটের ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে যাওয়ায় পথে বসলেন বিশালগড়ের গোকুলনগর ভৌমিকপাড়ার বাসিন্দা বিজয় সরকার। স্বামী-স্ত্রী মিলে অক্লান্ত পরিশ্রম করে যে স্বপ্নের জাল বুনেছিলেন, শনিবার রাতের আকস্মিক প্রাকৃতিক দুর্যোগে তা ছিন্নভিন্ন হয়ে গেছে।

জানা গেছে, পরিবার ও সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে প্রায় ১২ লক্ষ টাকা ব্যয় করে দুটি ব্রয়লার মুরগির খামার গড়ে তুলেছিলেন বিজয় সরকার। মাত্র দু’দিন আগেই আড়াই হাজার ব্রয়লার মুরগির ছানা প্রতিটি ৫০ টাকা দরে কিনে খামারে এনেছিলেন। শনিবার রাত আনুমানিক আটটা নাগাদ আকস্মিক ঘূর্ণিঝড় এসে বিজয়ের দুটি খামারই সম্পূর্ণ ভেঙে দেয়। টিনের ছাউনি প্রায় ৫০০ থেকে ৬০০ মিটার দূরে উড়ে যায়। খামারের ভেতরে থাকা আড়াই হাজার মুরগির ছানা মুহূর্তের মধ্যেই মারা যায়। ঘূর্ণিঝড়ের তীব্রতায় তার ঘরের টিনের ছাউনিও গাছ ও জমিতে উড়ে গেছে বলে জানান বিজয়।

কান্নায় ভেঙে পড়ে বিজয় সরকার বলেন, “অনেক আশা ছিল ভবিষ্যতে সেই ব্রয়লার মুরগি বিক্রি করে সন্তানদের ভবিষ্যতের পথ দেখাবো, কিন্তু সব শেষ হয়ে গেল আমার।” তিনি অসহায় অবস্থায় সরকারের কাছে বিনীতভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আবেদন জানিয়েছেন। এই প্রাকৃতিক দুর্যোগে সহায় সম্বলহীন হয়ে পড়া বিজয় সরকারের পাশে সরকার দাঁড়াবে কিনা, সেটাই এখন দেখার বিষয়।

Releated Posts

৩১ অক্টোবরের মধ্যে ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণ ডিজিটাল করার লক্ষ্য: স্বাস্থ্য সচিব

আগরতলা, ১১ আগস্ট: আগামী ৩১ অক্টোবর, ২০২৬-এর মধ্যে রাজ্যের সম্পূর্ণ স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাকে ডিজিটাল করার উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026

ব্যক্তিস্বার্থ নয়, তিপ্রাসাদের অধিকারই প্রথম: ১৭ আগস্ট আগরতলায় তিপ্রা মথার গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক

আগরতলা, ১১ আগস্ট: ব্যক্তিগত স্বার্থ, পদ বা ক্ষমতার চেয়ে তিপ্রাসা জনগণের অধিকারকে অগ্রাধিকার দেওয়ার বার্তা দিলেন তিপ্রা মথার…

ByByReshmi Debnath Aug 11, 2026

২৭ নবনিযুক্ত টিসিএস আধিকারিককে জনমুখী প্রশাসনের বার্তা রাজ্যপালের

আগরতলা, ১১ আগস্ট: তৃণমূল স্তরে প্রশাসনিক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি সরকারি প্রকল্প ও জনকল্যাণমূলক কর্মসূচির সুবিধা রাজ্যের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

শিক্ষক সংকটে তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ, মূল গেটে তালা

আগরতলা, ১১ আগস্ট: পর্যাপ্ত সংখ্যক শিক্ষক-শিক্ষিকা না থাকার অভিযোগে মেলাঘরের তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। শিক্ষকের…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top