News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি চোরাকারবারি নিহত, উত্তেজনা ছড়াল দেবীপুরে
Image

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি চোরাকারবারি নিহত, উত্তেজনা ছড়াল দেবীপুরে

কৈলাসহর , ১ জুন: ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি চোরাকারবারি নিহত হয়েছে। শনিবার রাত প্রায় ৯টা নাগাদ ত্রিপুরার উত্তর জেলার রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দেবীপুর সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম প্রদীপ বৈদ্য। তার বাড়ি কুলাউড়া উপজেলার দত্তগ্রাম এলাকায়। তিনি একই এলাকার শৈলেন্দ্র বৈদ্যের ছেলে।

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ওই রাতে দেবীপুর সীমান্তে টহলদারি চালানোর সময় বিএসএফ সদস্যরা সীমান্তের কাছে কয়েকজনের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন। এরপর সন্দেহভাজনদের থামতে এবং আত্মসমর্পণ করতে বলা হলে তারা বিএসএফ জওয়ানদের উপর হামলার চেষ্টা করে। তখন আত্মরক্ষার্থে বিএসএফ গুলি চালায়। এতে প্রদীপ দেব গুলিবিদ্ধ হয়ে পড়ে যান।

ঘটনার পর বাকিরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় প্রদীপ দেবকে উদ্ধার করে দ্রুত উনকোটি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনার জেরে সীমান্ত এলাকায় চাঞ্চল্য ও সাময়িক উত্তেজনা ছড়ালেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে বিএসএফ। তবে স্থানীয় প্রশাসন এবং বিএসএফ যৌথভাবে বিষয়টি খতিয়ে দেখছে।

সীমান্তে চোরাচালান রোধে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও বিএসএফ জানিয়েছে।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top