News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সামান্য বৃষ্টি হলেই, কাঁঠালিয়া মোটরস্ট্যান্ডের অবস্থা বেহাল
Image

সামান্য বৃষ্টি হলেই, কাঁঠালিয়া মোটরস্ট্যান্ডের অবস্থা বেহাল

আগরতলা, ৩১ মে : সামান্য বৃষ্টি হলেই, কাঠালিয়া মোটর স্ট্যান্ডের অবস্থা বেহাল হয়ে উঠে জল এবং কাঁদায়। ছোট মাঝারি যানবাহন চালক থেকে শুরু করে যাত্রী সাধারনের। একেবারে হাঁটাচলা করাও কষ্ট করে হয়ে যায়। এটা শুধু একদিনের নয়! বিগত কয়েক বছর ধরে সংস্কার না থাকার কারণে ক্রমান্বয়ে দুর্ভোগের শিকার হচ্ছে মানুষ।

উল্লেখ্য, সোনামুড়া মহকুমার অন্তর্গত গোমতী নদীর দক্ষিণে কাঠালিয়া বাণিজ্যিক এলাকার সামান্য উত্তরে এই মোটর স্ট্যান্ডটি। বিগত বামফ্রন্ট সরকারের আমলে, এক কানি চার ঘন্টা কৃষি জমি ক্রয় করে মাটি দিয়ে ভরাট করা হয়। তারপর লক্ষ লক্ষ টাকা খরচ করে সরকার দ্বিতল ভবন মার্কেট স্টল ও অন্যান্য ছোটমাঝারি মার্কেট স্টল সহ নির্মাণ করে জমজমাট করে রেখেছিল কাঠালিয়া মোটর স্ট্যান্ডটি।

মোটর স্ট্যান্ডের পাশে রয়েছে সেমিটেশন রুম, বাথরুম থেকে শুরু করে যাবতীয় সুযোগ-সুবিধা। শুধু তাই নয়! নির্মাণ করা হয়েছিল একটি কমিউনিটি হল ও যাত্রীসাধারনের একটি বিশ্রামাগার। কিন্তু দুর্ভাগ্যের বিষয় রাজ্য সরকার বদল হওয়ার পর আজ অব্দি কোনরকম সংস্কার প্রক্রিয়া হয়নি কাঠালিয়া মোটর স্ট্যান্ডের। বর্ষার জল নিকাশি চ্যানেল সহ অন্যান্য বিষয়গুলোকে সার্বিকভাবে সংস্কার করার দাবি জানিয়ে মোটর স্ট্যান্ডের শ্রমিকরা বা কমিটির তরফ থেকে একাধিকবার কাঠালিয়া ব্লকের আধিকারিক এবং সিডাব্লিউএস ডক্টরের আধিকারিক এমনকি পঞ্চায়েত সমিতি, স্থানীয় গ্রাম পঞ্চায়েতের কর্মকর্তাদের সাথে অনুরোধ করা হয়েছিল বারবার মোটর স্ট্যান্ড সংস্কারের দাবিতে। কিন্তু আজও কিছুই করা হয়নি। যে কারণে সামান্য বৃষ্টি হলেই জল কাঁদায় একাকার হয়ে যায়।

Releated Posts

২৪ ঘন্টার ব্যবধানে দুইটি পণ্যবাহী ট্রেনে নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার, আটক এক                        

আগরতলা, ২ জুলাই: জিরানিয়া রেল স্টেশনে প্রচুর পরিমাণে মাদক উদ্ধারের এবার আগরতলা রেল স্টেশনে ২৪ ঘন্টার ব্যবধানে দুইটি…

ByByReshmi Debnath Jul 2, 2026

গন্ডাতুইসায় আম বিপ্লব; আরও ৩৪২ কানিতে আম চাষ সম্প্রসারণের ঘোষণা কৃষিমন্ত্রীর

আগরতলা, ২ জুলাই: কৃষকদের জীবিকা শক্তিশালী করা এবং তাদের আয় বৃদ্ধির লক্ষ্যে রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর…

ByByReshmi Debnath Jul 2, 2026

জিবি-এজিএমসি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বামফ্রন্টের

আগরতলা, ২ জুলাই: রাজ্যে চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীর ঘাটতি দীর্ঘদিনের সমস্যা। তার উপর প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করে দেওয়ায়…

ByByTaniya Chakraborty Jul 2, 2026

আগরতলা রেলস্টেশনে ৫৫,৬২৬ বোতল নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার, আটক এক

আগরতলা, ২ জুলাই: নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত যৌথ অভিযানে আগরতলা রেলস্টেশন থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ কোডিন-ভিত্তিক কফ…

ByByTaniya Chakraborty Jul 2, 2026
Scroll to Top