News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গোটা বিশ্বের কাছে ভারতকে খাটো করছে কংগ্রেস, তাঁরা ভারতীয় সেনাবাহিনীর মনোবলকে দুর্বল করতে চাইছে : বিজেপি
Image

গোটা বিশ্বের কাছে ভারতকে খাটো করছে কংগ্রেস, তাঁরা ভারতীয় সেনাবাহিনীর মনোবলকে দুর্বল করতে চাইছে : বিজেপি

আগরতলা, ৩১ মে: গোটা বিশ্বের কাছে ভারতকে খাটো করছে কংগ্রেস। তাঁরা ভারতীয় সেনাবাহিনীর মনোবলকে দুর্বল করতে চাইছে। পাকিস্তানের ওপর আক্রমণে বিষয়ে সম্প্রতি রাহুল গান্ধী ও কংগ্রেস নেতাদের দেওয়া বক্তব্যে তীব্র সমালোচনা করে এমনটাই দাবি করেন প্রদেশ বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী।

বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী বলেন, পহেলগামে পাকিস্তানী জঙ্গিদের হাতে নৃশংসভাবে খুন হয়েছিলেন ২৬ জন ভারতীয়। তার পাল্টা হিসেবে অপারেশন সিঁদুর -এর মাধ্যমে প্রধানমন্ত্রীর নেতৃত্বে পাকিস্তানের নয়টি জঙ্গি ঘাটি এবং ১১ টি এয়ার ব্যাস গুড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনাবাহিনী। আর এই আক্রমণে ভারতের কি কি ক্ষতি হয়েছে তার প্রমাণ চেয়ে বক্তব্য রেখেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্দি ও জয় রাম রমেশ। এদিন তিনি রাহুল গান্ধী ও জয় রাম রমেশের এই ধরনের প্রমাণ চাওয়ার বক্তব্যের তীব্র সমালোচনা করেন।

এদিন তিনি আরও বলেন, গোটা বিশ্ব যখন জঙ্গি হামলার পর ভারতের এই ধরনের আক্রমণের প্রশংসা করছে সেই সময় প্রমাণ চাওয়ার মতন বক্তব্য দিয়ে ভারতকে বিশ্বের কাছে খাটো করছে কংগ্রেস। তাঁরা ভারতীয় সেনাবাহিনীর মনোবলকে দুর্বল করতে চাইছে বলে অভিমত ব্যক্ত করেন সুব্রত চক্রবর্তী। সেই সাথে তিনি কংগ্রেস দলের এই ধরনের আচরণের তীব্র নিন্দা জানান।

Releated Posts

স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলনে বাধা ও হামলার অভিযোগে থানায় মামলা ও মহকুমা পুলিশ আধিকারিককে ডেপুটেশন

বক্সনগর, ১৬ আগস্ট:  দেশের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলনের প্রস্তুতিকালে বাধা প্রদান এবং সিপিআই(এম) কর্মীদের উপর…

ByByReshmi Debnath Aug 16, 2026

খোয়াইয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত স্বাধীনতা দিবস, পতাকা উত্তোলন মন্ত্রী অনিমেষ দেববর্মার

খোয়াই, ১৫ আগস্ট: স্বাধীন ভারতের ৮০তম বর্ষপূর্তি উপলক্ষে গোটা দেশের সঙ্গে খোয়াই জেলাতেও যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে…

ByByTaniya Chakraborty Aug 15, 2026

যীষ্ণু দেববর্মাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৫ আগস্ট: মহারাষ্ট্রের রাজ্যপাল তথা ত্রিপুরার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মাকে জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByTaniya Chakraborty Aug 15, 2026

ধর্মনগরে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন

ধর্মনগর, ১৫ আগস্ট: দেশের অন্যান্য স্থানের সঙ্গে তাল মিলিয়ে ধর্মনগরেও যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো…

ByByTaniya Chakraborty Aug 15, 2026
Scroll to Top