News Flash

Image

টানা বর্ষণে কৃষিজমি জলমগ্ন, দুর্ভোগ

আগরতলা, ৩০ মে : তেলিয়ামুড়ায় গত কয়েকদিনের নিরবচ্ছিন্ন বর্ষণে কৃষিজমি জলমগ্ন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে স্থানীয় কৃষকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে, কারণ তাদের আবাদ করা ফসল জলের তলায় তলিয়ে যাওয়ার আশঙ্কা করছে কৃষকেরা।

গ্রীষ্মের মাঝামাঝি সময়ে এমন টানা বৃষ্টি কৃষিকাজে মারাত্মক প্রভাব ফেলেছে।শাকসব্জি ও অন্যান্য মৌসুমি ফসল ডুবে যাওয়ায় কৃষকদের মাথায় হাত। নিম্নাঞ্চলের জমি সম্পূর্ণভাবে জলাবদ্ধ হয়ে পড়েছে, যার ফলে কৃষিকাজ দীর্ঘস্থায়ীভাবে ব্যাহত হতে পারে।
তেলিয়ামুড়ার কাছাকাছি খোয়াই নদীর জলস্তর ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় প্রশাসন সতর্কতামূলক ব্যাবস্থা গ্রহণ করেছে। চাকমাঘাট ব্যারেজের দুইটি গেইট উন্মুক্ত করে দেওয়া হয়েছে, যাতে অতিরিক্ত জল বের হয়ে যেতে পারে। স্থানীয় মহকুমা প্রশাসন নদীর পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, যাতে বড় কোনো বিপর্যয় এড়ানো যায়।

এদিকে কৃষক’রা এই পরিস্থিতিতে ক্ষতিপূরণ ও সরকারি সহযোগিতার দাবি জানাচ্ছেন। বৃষ্টি যদি এভাবে অব্যাহত থাকে, তবে জলাবদ্ধতার সমস্যা আরও তীব্র হতে পারে, তাই কৃষক ও নদীর তীরবর্তী এলাকায় বসবাসকারীদের সচেতন থাকতে বলা হয়েছে। তেলিয়ামুড়া’য় বর্ষার সময়ে এমন প্রাকৃতিক দুর্যোগ কৃষকদের সামনে বড় চ্যালেঞ্জ তৈরি করে দিচ্ছে। প্রশাসন দ্রুত ব্যাবস্থা না নিলে কৃষির ক্ষতি আরও বাড়তে পারে।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top