News Flash

  • Home
  • প্রধান খবর
  • ‘মেক ইন ইন্ডিয়া’ ভারতের নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং
Image

‘মেক ইন ইন্ডিয়া’ ভারতের নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

নয়াদিল্লি, ২৯ মে : প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগ শুধুমাত্র ভারতের আত্মনির্ভরতার প্রতীক নয়, এটি দেশের নিরাপত্তা ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিল্লিতে অনুষ্ঠিত ভারতীয় শিল্প কনফেডারেশন –এর বার্ষিক বিজনেস সামিটে ভাষণ দিতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, সম্প্রতি ‘অপারেশন সিন্ধূর’–এর মাধ্যমে দেশবাসী মেক ইন ইন্ডিয়া অভিযানের বাস্তব প্রয়োগ ও সাফল্য প্রত্যক্ষ করেছে। রাজনাথ সিং আরও বলেন, ভারত এখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে তার কৌশল ও প্রতিক্রিয়া দুটিকেই পুনর্গঠিত ও পুনঃসংজ্ঞায়িত করেছে।

পাকিস্তান প্রসঙ্গে প্রতিরক্ষামন্ত্রী স্পষ্ট করে বলেন, “এখন থেকে পাকিস্তানের সঙ্গে কোনও আলোচনার প্রসঙ্গ উঠলে তা কেবল সন্ত্রাসবাদ ও পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়েই হবে।” তিনি জানান, পাকিস্তানও এখন বুঝতে শুরু করেছে যে সন্ত্রাসবাদের মাধ্যমে ব্যবসা চালানো কোনও লাভজনক পথ নয়, কারণ এর জন্য তাদের বড় মাশুল গুনতে হতে পারে।

রাজনাথ সিং বলেন, আজ ভারত শুধু যুদ্ধবিমান বা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তৈরি করছে না, বরং নতুন যুগের যুদ্ধ প্রযুক্তির দিকেও অগ্রসর হচ্ছে। তিনি বলেন, ‘মেক ইন ইন্ডিয়া’ ভারতের জন্য এক ঐতিহাসিক সুযোগ এবং ভারত এখন জাপানের মতো উন্নত প্রযুক্তিনির্ভর উৎপাদন, প্রকৌশল ও ভবিষ্যতের প্রযুক্তির ক্ষেত্রে একটি বৈশ্বিক কেন্দ্র হয়ে উঠতে পারে।

তিনি আরও বলেন, বর্তমান বিশ্বে যে অনিশ্চয়তার পরিবেশ সৃষ্টি হয়েছে, তার মূল কারণ হচ্ছে পারস্পরিক আস্থার অভাব। কিন্তু ভারতের প্রচেষ্টা সবসময়ই সমাজের বিভিন্ন স্তর ও সম্প্রদায়ের মধ্যে আস্থার সেতুবন্ধন গড়ে তোলার দিকে কেন্দ্রীভূত থেকেছে। এর ফলে দেশ অভূতপূর্ব সাফল্যের মুখ দেখেছে বলে তিনি মন্তব্য করেন।

Releated Posts

কার্গিল বিজয় দিবসে বীর শহিদদের প্রতি জাতির শ্রদ্ধা, সাহস-ত্যাগকে কুর্নিশ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী-সহ শীর্ষ নেতৃত্বের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): ২৭তম কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের জন্য আত্মোৎসর্গকারী বীর সেনানীদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন…

ByByNews Desk Jul 26, 2026

শিক্ষা ও প্রশাসনিক সংস্কারের ওপর জোর সোনম ওয়াংচুকের, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে গণতন্ত্রের জয় বলে মন্তব্য

গুরুগ্রাম, ২৫ জুলাই(আইএএনএস) : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোতে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার…

ByBySandeep Biswas Jul 25, 2026

বিহার বন্‌ধে অশান্তি: পাটনায় পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ, রাজ্যজুড়ে জনজীবনে ব্যাঘাত

পাটনা, ২৫ জুলাই (আইএএনএস) : ছাত্র সংগঠনগুলির ডাকা বিহার বন্‌ধকে ঘিরে শনিবার পাটনায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের…

ByBySandeep Biswas Jul 25, 2026

বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় কৃষকদের পাশে বিজেপি, বিকল্প স্থান চাইলেন বি.ওয়াই. বিজয়েন্দ্র

বেঙ্গালুরু, ২৫ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য কৃষিজমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানালেন…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top