News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগামী পাঁচদিন ত্রিপুরায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সর্তকতা জারি
Image

আগামী পাঁচদিন ত্রিপুরায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সর্তকতা জারি

আগরতলা, ২৭ মে: আগামী পাঁচদিন ত্রিপুরায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতর। পাশাপাশি, বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়ার সর্তকতা জারি করেছে।

আবহাওয়া দফতর তরফ থেকে জানানো হয়েছে, উত্তর-পশ্চিম এবং তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর ঘূর্ণিঝড় সঞ্চালনের প্রভাবে আজ ওড়িশা উপকূলে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। ওই ঘূর্ণিঝড় সঞ্চালনটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিলোমিটার দক্ষিণ দিকে প্রসারিত হয়েছে। এটি ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হতে পারে। এরই প্রভাবে আজ থেকে ৩১ মে পর্যন্ত ত্রিপুরার বেশ কয়েকটি জায়গায় বজ্রপাতের সাথে দমকা হাওয়া সহ ভারী থেকে খুব ভারী বৃষ্টিপাত এবং বজ্রঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে৷

প্রসঙ্গত, আজ দিনভর বৃষ্টিপাতে জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ম ২৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আজ সকালে সর্বনিম্ম তাপমাত্রা সব জেলায় স্বাভাবিকের কাছাকাছি ছিল।

মৌসম বিভাগ জানিয়েছে, এদিকে, আবহাওয়া দফতর আগামী ২৪ ঘন্টায় সিপাহীজলা, দক্ষিণ ত্রিপুরা এবং গোমতী জেলায় বজ্রবিদ্যুৎ ও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সর্তকতা জারি করেছে। পাশাপাশি আগামী পাঁচদিন আগামী পাঁচদিন ত্রিপুরায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতর।

Releated Posts

শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবের আরাধনায় ভক্তদের ঢল

আগরতলা, ১৭ আগস্ট:  শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে শিবের আরাধনায় ব্রতী হলেন রাজ্যের ভক্তপ্রাণ মানুষ। রাজধানীতেও এদিন একই…

ByByReshmi Debnath Aug 17, 2026

রাজ্য সরকার মানুষের কল্যাণকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট: রক্তদান কেবল একটি শিবিরের মধ্যে সীমাবদ্ধ থাকেনা এটি মানুষের প্রতি মানুষের মমত্ববোধ ও মানবিকতার…

ByByReshmi Debnath Aug 16, 2026

ভিলেজ কমিটি নির্বাচনেও বিজেপি-মথা জোটের সম্ভাবনা, আলোচনা চলছে বলে জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে জোটের সম্ভাবনা রয়েছে বলে জানালেন…

ByByReshmi Debnath Aug 16, 2026

সংসদে ত্রিপুরার ৫৭টি ইস্যু তুলে ধরেছেন সাংসদ বিপ্লব, জাতীয় সড়ক সংস্কারে জোর

আগরতলা, ১৬ আগস্ট: সংসদের সদ্য সমাপ্ত অধিবেশনে ত্রিপুরা ও উত্তর-পূর্বাঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন লোকসভা সাংসদ বিপ্লব…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top