News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভারতের ছাত্র ফেডারেশনের ২১তম রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে রক্তদান শিবিরের আয়োজন
Image

ভারতের ছাত্র ফেডারেশনের ২১তম রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে রক্তদান শিবিরের আয়োজন

আগরতলা, ২৭ মে : ভারতের ছাত্র ফেডারেশনের ২১তম রাজ্য সম্মেলনকে সামনে রেখে রাজ্যজুড়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তারই অংশ হিসেবে মঙ্গলবার মেলার মাঠ ছাত্র যুব ভবনের অফিস কার্যালয়ে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ছাত্র ফেডারেশনের রাজ্য সম্পাদক সন্দীপন দেবসহ অন্যান্য নেতৃত্ব। শিবির থেকে যুবসমাজের মধ্যে রক্তদানের গুরুত্ব তুলে ধরা হয় এবং সম্মেলনের প্রচারমূলক কাজও এগিয়ে নিয়ে যাওয়া হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী সম্মেলনকে ঘিরে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছাত্র-যুব সমাজকে যুক্ত করে সামাজিক দায়বদ্ধতার বার্তা পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য।

শান্তিপূর্ণ পরিবেশে শিবির অনুষ্ঠিত হয় এবং বহু সংখ্যক ছাত্র-যুবক এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

Releated Posts

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026

বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগ, উদ্ধার করল পুলিশ

সোনামুড়া, ৩০ সেপ্টেম্বর: বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগের তদন্তে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ।…

ByByReshmi Debnath Sep 30, 2026

এসআইআর নিয়ে ছয় দফা দাবিতে মুখ্য নির্বাচনী আধিকারিককে স্মারকলিপি এসইউসিআইয়ের, জ্ঞানেশ কুমারের বরখাস্তের দাবি

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে ছয় দফা দাবি জানিয়ে ত্রিপুরার মুখ্য…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top