News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিদ্যুৎ যন্ত্রণায় অতিষ্ট হয়ে সড়ক অবরোধ ধর্মনগ‌রে
Image

বিদ্যুৎ যন্ত্রণায় অতিষ্ট হয়ে সড়ক অবরোধ ধর্মনগ‌রে

আগরতলা, ২৬ মে : বিদ্যুৎ যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে সড়ক অবরোধে নামলেন ধর্মনগর দুর্গাপুর এলাকার প্রমিলা বাহিনী সহ এলাকার ভুক্ত‌ভোগী জনতা। জানা গে‌ছে ২৫ মে রবিবার রাত সা‌ড়ে নয়টা থেকে সোমবার দুপুর ১২ টা পর্যন্ত অত্র এলাকায় বিদ্যুৎ ছিলনা। বিষয়‌টি বার ক‌য়েক বিভাগীয় কর্তৃপক্ষ‌কে জানা‌নো হ‌লেও কোন কা‌জে আ‌সে‌নি ব‌লে অ‌ভি‌যোগ। ফ‌লে প্রচন্ড গর‌মে না‌ভিশ্বাস চর‌মে পৌছায় স্থানীয়‌দের।

এদিকে এই সড়ক অবরোধের ফলে রাস্তার দুই পাশে লম্বা লাইন লেগে যায় বি‌ভিন্ন যান বাহ‌নের। সড়ক অবরোধ চলাকালীন সময়ে জেলার অতিরিক্ত পুলিশ অফিসার জেরিমিয়া ডার্লং আটকা পড়েন অব‌রো‌ধে। প‌রে উনি স্থানীয় অবরোধকারীদের সাথে কথা বলে বিদ্যুৎ দপ্তরের সাথে ফোন মারফত যোগাযোগ করেন এবং ধর্মনগর থানায় ঘটনার খবর জানান। উনার কাছ থেকে খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ অবরোধস্থলে পৌঁছায় এবং বিকাল চারটার মধ্যে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হবে ব‌লে জনগন‌কে আশ্বস্ত ক‌রে। এ‌তে রাস্তা অব‌রোধমুক্ত ক‌রে দেন স্থানীয়রা।

Releated Posts

জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবিরে বাধার অভিযোগে আগরতলায় বিক্ষোভ মিছিল

আগরতলা, ১৬ আগস্ট: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবির আয়োজনে বাধা দেওয়ার অভিযোগ তুলে আগরতলা শহরে বিক্ষোভ…

ByByReshmi Debnath Aug 16, 2026

প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সন্তানদের মূল্যবোধের শিক্ষা দিতে হবে: মানিক সরকার

আগরতলা, ১৬ আগস্ট: দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনায় সহায়তার লক্ষ্যে উমপদ বর্মন ও অঞ্জলি বর্মন ট্রাস্টের উদ্যোগে আর্থিক সহায়তা…

ByByReshmi Debnath Aug 16, 2026

আগরতলা রেলস্টেশনে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার যুবক

আগরতলা, ১৬ আগস্ট: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে জিআরপিএস। এই ঘটনায় ইমান হোসেন (২৪)…

ByByReshmi Debnath Aug 16, 2026

মানিক সরকারের বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় বিজেপির মামলা দায়ের

আগরতলা, ১৬ আগস্ট: প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বক্তব্যকে কেন্দ্র করে পশ্চিম আগরতলা থানায় অভিযোগ দায়ের করল বিজেপি। তাঁর…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top