News Flash

  • Home
  • মুখ্য খবর
  • চাকরি ও বেকারদের পরিসংখ্যান নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি যুব কংগ্রেসের
Image

চাকরি ও বেকারদের পরিসংখ্যান নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি যুব কংগ্রেসের

আগরতলা, ২৪ মে : চাকরি ও বেকারদের পরিসংখ্যান নিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা জনসম্মুখে ভুল মন্তব্য করেছেন। এমনটাই অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলন করে প্রদেশ যুব কংগ্রেস। তাই অতিসত্বর চাকরি ও বেকারদের পরিসংখ্যান নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি যুব কংগ্রেস।

ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস রাজ্যে ক্রমবর্ধমান বেকারত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করে। এদিন সাংবাদিক সম্মেলনে প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নীল কমল সাহা অভিযোগ করেন, বিজেপি নেতৃত্বাধীন সরকার বিভিন্ন সরকারি বিভাগে অসংখ্য পদ শূন্য থাকা সত্ত্বেও সমস্যা সমাধান কোনে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করছে না। তাতে ত্রিপুরায় বেকারত্ব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। কিন্তু দু:খের বিষয় মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রিসভার মন্ত্রীরা চাকরি বরাদ্দের বিষয়ে ‘অসঙ্গত পরিসংখ্যান’ প্রদান করে চলেছেন।

তিনি আরও বলেন যে, বেকারত্ব মাদকাসক্তি বৃদ্ধিতে অবদান রাখলেও প্রশাসন নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। যা সরকারের নেশা মুক্ত ত্রিপুরা গড়ার দাবিকে চ্যালেঞ্জ করে। তাঁর কথায়, ২০২৪-২৫ সালের বিধানসভা অধিবেশনের তথ্য অনুযায়ী যেখানে দেখা যায় যে ৩১,০০০ এরও বেশি পদ শূন্য রয়েগেছে। তাহলে জনসম্মুখে কর্মসংস্থানের পরিসংখ্যান সম্পর্কে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহার দাবির অসঙ্গতির সমালোচনা করেছে প্রমাণ পাওয়া গিয়েছে। তাই চাকরি ও বেকারদের পরিসংখ্যান নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি যুব কংগ্রেস।

Releated Posts

কেন্দ্রীয় মন্ত্রী এবং ত্রিপুরার কৃষি মন্ত্রীর  হাত ধরে ত্রিপুরা কুইন আনারসের  বায়ার-সেলার মিটে রেকর্ড সাফল্য

আগরতলা, ২৮ জুন: ত্রিপুরার আনারস শিল্পে এক বড় সাফল্যের ইঙ্গিত হিসেবে, ত্রিপুরা কুইন আনারস গ্লোবাল ফেস্টিভ্যাল ২০২৬-এর দ্বিতীয়…

ByByReshmi Debnath Jun 28, 2026

আগরতলা বিমানবন্দর এলাকা থেকে আরও ৪ বাংলাদেশি আটক, মোট গ্রেপ্তার ৮

আগরতলা, ২৮ জুন: ত্রিপুরা পুলিশের হাতে আরও চার বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার হয়েছে। শনিবার আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দর…

ByByReshmi Debnath Jun 28, 2026

দিল্লিতে গ্লোবাল পাইনঅ্যাপেল ফেস্টিভ্যালে ‘মন কি বাত’ অনুষ্ঠান শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৮ জুন: নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্লোবাল পাইনঅ্যাপেল ফেস্টিভ্যালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয় রেডিও অনুষ্ঠান…

ByByReshmi Debnath Jun 28, 2026

মহিলাদের নিরাপত্তা নিয়ে সরব প্রদেশ মহিলা কংগ্রেস, রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সনের পদত্যাগ ও বিচার বিভাগীয় তদন্তের দাবি

আগরতলা, ২৮ জুন: রাজ্যে নারী নির্যাতন, ধর্ষণ, যৌন হেনস্তা এবং নারীদের নিরাপত্তাহীনতার ঘটনাকে কেন্দ্র করে তীব্র উদ্বেগ প্রকাশ…

ByByReshmi Debnath Jun 28, 2026
Scroll to Top