News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সুরক্ষা ব্যবস্থা ছাড়াই সাব্রুমে বিদ্যুৎ সারাইয়ের কাজ করছে শ্রমিকরা
Image

সুরক্ষা ব্যবস্থা ছাড়াই সাব্রুমে বিদ্যুৎ সারাইয়ের কাজ করছে শ্রমিকরা

আগরতলা, ২৩ মে: বিদ্যুৎ লাইন তৈরীতে শ্রমিকদের দিয়ে কোনোরকম সুরক্ষা
সামগ্রী ছাড়া কাজ করানো হচ্ছে। এমনটাই অভিযোগ তুলেছেন শ্রমিকরা। তাতে, যেকোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, সাব্রুম মহকুমার জলেফা থেকে সোনাই বাজার যাওয়ার রাস্তায় নতুন যে বিদ্যুতের লাইন তৈরি করার কাজ করা হচ্ছে সেই বিদ্যুতের লাইনের কাজ করার জন্য কোনরকম সুরক্ষা সামগ্রী ছাড়াই শ্রমিকরা কাজ করছে। সেখানে দেখা যাচ্ছে শ্রমিকরা উঁচু উঁচু বিদ্যুতের খুঁটিতে কোনরকম বেল্ট ও হেলমেট এবং কোন রকম সুরক্ষা সামগ্রী ছাড়া কাজ করে চলছে পাওয়ার গ্রিট নামক কোম্পানি। শ্রমিকদের দিয়ে কোনোরকম সুরক্ষা সামগ্রী ছাড়া এভাবে কাজ করাতে গিয়ে যে কোন সময় খুঁটির উপর থেকে পড়ে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে শ্রমিকদের।

শ্রমিকদের সঙ্গে কথা বললে জানা যায়, তারা যত জন শ্রমিক রয়েছে সেই পরিমাণ সুরক্ষা সামগ্রী নেই যার ফলে তারা কোনরকম সুরক্ষা সামগ্রী ছাড়াই কাজ করতে হচ্ছে। এছাড়াও দেখা যায় এ কাজ চলাকালীন অবস্থায় কোন রকম সরকারি আধিকারিকদের সেখানে দেখা মিলেনি কাজের স্থানে।

Releated Posts

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026

বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগ, উদ্ধার করল পুলিশ

সোনামুড়া, ৩০ সেপ্টেম্বর: বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগের তদন্তে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ।…

ByByReshmi Debnath Sep 30, 2026

এসআইআর নিয়ে ছয় দফা দাবিতে মুখ্য নির্বাচনী আধিকারিককে স্মারকলিপি এসইউসিআইয়ের, জ্ঞানেশ কুমারের বরখাস্তের দাবি

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে ছয় দফা দাবি জানিয়ে ত্রিপুরার মুখ্য…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top