News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বাড়ির পাশের রাবার বাগান থেকে নিখোঁজ শিশু কন্যার মৃতদেহ উদ্ধার
Image

বাড়ির পাশের রাবার বাগান থেকে নিখোঁজ শিশু কন্যার মৃতদেহ উদ্ধার

আগরতলা, ২১ মে: আজ সকালে বাড়ির পাশের রাবার বাগান থেকে নিখোঁজ ৯ বছরের কন্যার মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই ঘটনায় মনুবাজার কালাডেপায় নলসিং সর্দার পাড়ার তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের সদস্যদের দাবি, ওই কন্যাকে খুন করা হয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। ওই ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গতকাল সাব্রুম মহকুমার মনুবাজার থানার অধীন কালাভেপা নলসিং সর্দার পাড়ার রহিম ত্রিপুরা মেয়ে উজ্জশিখা ত্রিপুরা (৯) আনুমানিক বিকাল ৪টা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছে। অনেক খোঁজাখুঁজির পর তার কোনো হদিস পাওয়া যায়নি। আজ সকালে বাড়ির পাশে রাবার বাগানে মৃত দেহ পাওয়া যায়। ওই ঘটনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এদিকে, মৃতের বাবা মায়ের দাবি, তাঁদের মেয়েকে খুন করা হয়েছে। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। ওই ঘটনায় পুলিশ তদন্তে নেমেছে।

Releated Posts

নাবালিকাকে চার মাস চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগ, বাবা-মায়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ উচ্চ আদালতের

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: গণ্ডাছড়ার এক নাবালিকাকে প্রায় চার মাস ধরে বেআইনিভাবে চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগে হস্তক্ষেপ…

ByByReshmi Debnath Sep 30, 2026

ভোপাল বিমানবন্দরে বিপ্লব কুমার দেবকে স্বাগত জানালেন বিজেপি নেতৃত্ব

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: মধ্যপ্রদেশ সফরে গিয়ে ভোপাল বিমানবন্দরে পৌঁছালেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ বিপ্লব কুমার দেব।…

ByByReshmi Debnath Sep 30, 2026

দুর্ঘটনাগ্রস্তদের জীবন বাঁচিয়ে ‘রাহবীর’ সম্মান পেলেন ৮ জন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিয়ে জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী আটজন ‘রাহবীর’…

ByByTaniya Chakraborty Sep 30, 2026

ভোটে বাধা ও আধিকারিকদের উপর হামলা বরদাস্ত নয়: জিতেন্দ্র

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) ভিলেজ কমিটি নির্বাচনে সোমবারের ভোটগ্রহণকে কেন্দ্র করে হিংসা…

ByByTaniya Chakraborty Sep 29, 2026
Scroll to Top