News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিরোধী দলে ভাঙ্গন ধরালো বিজেপি টাকারজলা মন্ডল
Image

বিরোধী দলে ভাঙ্গন ধরালো বিজেপি টাকারজলা মন্ডল

আগরতলা, ২১ মে: পাহাড়ে এডিসি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও বিভিন্ন দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টি দলে যোগদান জোড় কদমে চলছে। প্রতিনিয়ত পাহাড়ে সিপিআইএম, কংগ্রেস, মথা দল ত্যাগ করেন সবকা সাথ সবকা বিকাশ মূল মন্ত্রকে পাথেয় করে ভারতীয় জনতা পার্টি দলে যোগদান করছেন।

রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভার সংসদ বিপ্লব কুমার দেবের ত্রিপুরার শ্রেষ্ঠ ত্রিপুরা করার যে স্বপ্ন তাকে সার্থক করার লক্ষ্যে বুধবার দুপুরে টাকারজলা মন্ডল সভাপতি নির্মল দেববর্মার বাসভবনে এক যোগদান সভার আয়োজন করা হয়।ওই দিনের যোগদান সভায় ভিন্ন দল ত্যাগ করে দশ ভোটার বিজেপি দলে যোগদান করেন। কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার কর্তৃক জনজাতিদের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি চিন্তাধারায় অনুপ্রাণিত হয়ে মন্ডল সভাপতির হাত ধরে দলত্যাগীরা বিজেপি দলে যোগদান করেন। মন্ডল সভাপতি বিজেপির দলীয় পতাকা দিয়ে দলের থেকে দের দলে বরণ করে নেন। এই দিনে যোগদান কারীরা ভারতীয় জনতা পার্টির আদর্শে আগামী দিনে কাজ করে যাবে বলে আশা ব্যক্ত করেন।

Releated Posts

নাবালিকাকে চার মাস চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগ, বাবা-মায়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ উচ্চ আদালতের

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: গণ্ডাছড়ার এক নাবালিকাকে প্রায় চার মাস ধরে বেআইনিভাবে চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগে হস্তক্ষেপ…

ByByReshmi Debnath Sep 30, 2026

ভোপাল বিমানবন্দরে বিপ্লব কুমার দেবকে স্বাগত জানালেন বিজেপি নেতৃত্ব

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: মধ্যপ্রদেশ সফরে গিয়ে ভোপাল বিমানবন্দরে পৌঁছালেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ বিপ্লব কুমার দেব।…

ByByReshmi Debnath Sep 30, 2026

দুর্ঘটনাগ্রস্তদের জীবন বাঁচিয়ে ‘রাহবীর’ সম্মান পেলেন ৮ জন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিয়ে জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী আটজন ‘রাহবীর’…

ByByTaniya Chakraborty Sep 30, 2026

ভোটে বাধা ও আধিকারিকদের উপর হামলা বরদাস্ত নয়: জিতেন্দ্র

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) ভিলেজ কমিটি নির্বাচনে সোমবারের ভোটগ্রহণকে কেন্দ্র করে হিংসা…

ByByTaniya Chakraborty Sep 29, 2026
Scroll to Top