News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বীরচন্দ্র মনু এলাকায় বাইক ও ট্রাকের সংঘর্ষে আহত দুই
Image

বীরচন্দ্র মনু এলাকায় বাইক ও ট্রাকের সংঘর্ষে আহত দুই

আগরতলা, ১৭ মে : বাজার সেরে বাড়ি ফেরার পথে বাইক ও ট্রাকের সংঘর্ষে গুরুতর আহত হয়েছে দুইজন ব্যক্তি। আজ বীরচন্দ্র মনু এলাকায় বিলোনিয়া শান্তির বাজারের যাতায়তের রাস্তার মুখে ওই দূর্ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। দমকলকর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছে।

ঘটনার বিবরনে জানা গিয়েছে, শনিবার মনপাথর সাপ্তাহিক বাজার সেরে বাড়ি ফেরার পথে বীরচন্দ্র মনু এলাকায় বিলোনিয়া শান্তির বাজারের যাতায়তের রাস্তার মুখে টি আর ০৮ জি ৫১৯৯ নম্বরের বাইক ও এস এস ১১ ডিসি ৬৪৮৫ নম্বরের মালবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষে ঘটে। এতে করে বাইকে থাকা দুইব্যক্তি জাতীয় সড়কে ছিটকে পরে গিয়ে গুরুতর আহত হয়। জানা যায়, বাইকটি দ্রুতগতিতে থাকার ফলে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতরা পতিছড়ী মুড়াসিং পাড়ার বাসিন্দা ফাল্গুন মুড়াসিং ও বিশ্বজিৎ মুড়াসিং। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুততার সহিত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের সঠিক সময়ে চিকিৎসা পরিষেবা প্রদানে সাহায্যের হাত বাড়িয়ে দেন শান্তির বাজার দমকল বাহিনীর কর্মীরা।

বীরচন্দ্র মনু থেকে বিলোনীয়া যাতায়তের রাস্তার মুখে সঠিকভাবে ট্রাফিক ব্যাবস্থা না থাকার ফলে প্রতিনিয়ত এইভাবে দুর্ঘটনা ঘটে যাচ্ছে। দুর্ঘটনার পরবর্তী সময় ঘটনাস্থলে উপস্থিত হয় মনপাথর ফাঁড়ী থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার তদন্তে নেমেছে।

Releated Posts

গ্যাস সিলিন্ডার চুরি করে পালানোর আগেই ঘুম, হাতেনাতে ধরা পড়ল চোর

আগরতলা, ১৭ আগস্ট: চুরি করতে গিয়ে শেষ পর্যন্ত ঘুমই কাল হলো এক দুষ্কৃতীর। গ্যাস সিলিন্ডার চুরি করে চম্পট…

ByByTaniya Chakraborty Aug 17, 2026

শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবের আরাধনায় ভক্তদের ঢল

আগরতলা, ১৭ আগস্ট:  শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে শিবের আরাধনায় ব্রতী হলেন রাজ্যের ভক্তপ্রাণ মানুষ। রাজধানীতেও এদিন একই…

ByByReshmi Debnath Aug 17, 2026

রাজ্য সরকার মানুষের কল্যাণকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট: রক্তদান কেবল একটি শিবিরের মধ্যে সীমাবদ্ধ থাকেনা এটি মানুষের প্রতি মানুষের মমত্ববোধ ও মানবিকতার…

ByByReshmi Debnath Aug 16, 2026

ভিলেজ কমিটি নির্বাচনেও বিজেপি-মথা জোটের সম্ভাবনা, আলোচনা চলছে বলে জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে জোটের সম্ভাবনা রয়েছে বলে জানালেন…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top