News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অপারেশন সিঁদুরের সফলতায় ধর্মনগরে আনন্দে ভাসল তিরঙ্গা রেলি
Image

অপারেশন সিঁদুরের সফলতায় ধর্মনগরে আনন্দে ভাসল তিরঙ্গা রেলি

আগরতলা, ১৭ মে : অপারেশন সিঁদুরে ভারতীয় সেনাবাহিনীর ঐতিহাসিক সফলতা ও পাকিস্তানের বিরুদ্ধে গৌরবময় জয়ের আনন্দে আজ ধর্মনগরে এক বিশাল তিরঙ্গা রেলি আয়োজিত করা হয়েছে। ধর্মনগরের পদ্মপুর এলাকা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এই রেলিটি। রেলির মাধ্যমে দেশবাসীর গর্ব, ভালোবাসা ও কৃতজ্ঞতার অনুভূতি তুলে ধরা হয় ভারতীয় সেনাবাহিনীর প্রতি।

এই মহাযাত্রায় অংশগ্রহণ করেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ শ্রী বিশ্ব বন্ধু সেন। তাঁর সঙ্গে ছিলেন প্রশাসনের শীর্ষকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের পদস্থ কর্মকর্তারা, আইনজীবী, শিক্ষক, ব্যবসায়ী, চাকরিজীবী, ছাত্রছাত্রীসহ সমাজের নানা স্তরের সাধারণ মানুষ। সবার হাতে ছিল ভারতের জাতীয় পতাকা, এবং মুখে ছিল “জয় হিন্দ”, “ভারত মাতা কি জয়” এর মত উদ্দীপ্ত স্লোগান।

রেলিতে উপস্থিত হয়ে অধ্যক্ষ বিশ্ব বন্ধু সেন জানান, “অপারেশন সিঁদুরের মাধ্যমে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানকে এমন শিক্ষা দিয়েছে, যা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। এই জয় কেবল সেনাবাহিনীর নয়, সমস্ত ভারতবাসীর। তাদের সাহস, বীরত্ব ও আত্মবলিদানের প্রতি কৃতজ্ঞতা জানাতেই আজকের এই পদযাত্রার আয়োজন করা হয়েছে।”

উপস্থিত জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, দেশের পতাকার প্রতি শ্রদ্ধা এবং সেনাবাহিনীর জন্য গর্বের প্রকাশ এই তেরঙ্গা রেলিটিকে পরিণত করেছে এক স্মরণীয় দিনে। অপারেশন সিঁদুরের সাফল্য আজ ধর্মনগরের আকাশে-বাতাসে নতুন করে দেশপ্রেমের সুর তুলেছে।

Releated Posts

গ্যাস সিলিন্ডার চুরি করে পালানোর আগেই ঘুম, হাতেনাতে ধরা পড়ল চোর

আগরতলা, ১৭ আগস্ট: চুরি করতে গিয়ে শেষ পর্যন্ত ঘুমই কাল হলো এক দুষ্কৃতীর। গ্যাস সিলিন্ডার চুরি করে চম্পট…

ByByTaniya Chakraborty Aug 17, 2026

শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবের আরাধনায় ভক্তদের ঢল

আগরতলা, ১৭ আগস্ট:  শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে শিবের আরাধনায় ব্রতী হলেন রাজ্যের ভক্তপ্রাণ মানুষ। রাজধানীতেও এদিন একই…

ByByReshmi Debnath Aug 17, 2026

রাজ্য সরকার মানুষের কল্যাণকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট: রক্তদান কেবল একটি শিবিরের মধ্যে সীমাবদ্ধ থাকেনা এটি মানুষের প্রতি মানুষের মমত্ববোধ ও মানবিকতার…

ByByReshmi Debnath Aug 16, 2026

ভিলেজ কমিটি নির্বাচনেও বিজেপি-মথা জোটের সম্ভাবনা, আলোচনা চলছে বলে জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে জোটের সম্ভাবনা রয়েছে বলে জানালেন…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top