News Flash

  • Home
  • মুখ্য খবর
  • উন্নয়ন কাজে সারা দেশের সঙ্গে ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি সমান্তরালভাবে এগিয়ে চলেছে: কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
Image

উন্নয়ন কাজে সারা দেশের সঙ্গে ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি সমান্তরালভাবে এগিয়ে চলেছে: কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

আগরতলা, ১৬ মে : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নে বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। ফলে দেশের অন্যান্য অংশের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি বিকাশের ক্ষেত্রে পাল্লা দিয়ে এগিয়ে চলেছে। আজ সকালে বিলোনীয়া সার্কিট হাউসে এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার এবং সংসদ বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী ড. এল., মুরুগণ একথা বলেন। তিনি বলেন, ২০১৪ সালে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী পদে আসীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির সড়ক, রেল, বিমান পরিষেবার ব্যাপক উন্নতি হয়েছে। এই অঞ্চলের উন্নয়নকে ত্বরান্বিত করতে নিয়মিতভাবে কেন্দ্রীয় মন্ত্রীগণ ৭টি রাজ্য সফর করছেন। সফরকালে তারা প্রধানমন্ত্রী ফ্ল্যাগশিপ প্রোগ্রাম, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, গ্রামীণ এলাকার উন্নয়ন সহ বিভিন্ন প্রকল্পের কাজ পর্যালোচনা করছেন। কোনও জায়গায় সমস্যা থাকলে তা দূরীকরণের চেষ্টা করছেন। তিনি বলেন, সবকা সাথ, সবকা বিকাশের ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে উন্নয়ন কাজে সারা দেশের সঙ্গে ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি সমান্তরালভাবে এগিয়ে চলেছে।

ড. মুরুগণ বলেন, দক্ষিণ ত্রিপুরার একটি সরকারি স্কুলের ছাত্র সিবিএসই বোর্ডের পরীক্ষায় এবছর রাজ্যের মধ্যে শীর্ষস্থান দখল করেছে, যা গোটা জেলার জন্য গর্বের। তিনি বলেন, এক জেলা, এক প্রকল্প কর্মসূচিতে দক্ষিণ জেলার গ্রামীণ এলাকার উন্নয়নে কাজু বাদাম চাষের একটি প্রজেক্ট গ্রহণ করা হয়েছে। এছাড়া রাজ্যের বাঁশ, রাবার ও চা শিল্পের উন্নয়নে ব্যাপক পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, রোজগার বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কেন্দ্র ও রাজ্য সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। কিষাণ সম্মাননিধি, ফসল বীমা যোজনা, কিষাণ হেলথ কার্ড, ইত্যাদি প্রকল্প কৃষকদের দিশা দেখাচ্ছে। স্বসহায়ক দল গঠনের মাধ্যমে মহিলাদের স্বশক্তিকরণে কাজ করে চলেছে কেন্দ্রীয় সরকার। যার ফলে সমগ্র দেশেই লাখপতি দিদি তৈরি হচ্ছেন এবং তাদের সংখ্যা ক্রমেই বাড়ছে।

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রথম পর্যায়ে দক্ষিণ ত্রিপুরা জেলায় ৯৭ শতাংশ ঘর তৈরির কাজ সম্পন্ন হয়েছে। আগামীতে এই প্রকল্পে দ্বিতীয় পর্যায়ে ঘর তৈরির অনুমোদন পাওয়া যাবে। দক্ষিণ জেলায় স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ, পানীয়জল, কৃষি, সেচ ইত্যাদি ক্ষেত্রে ব্যাপক উন্নয়নমূলক কাজ হওয়ায় তিনি রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করে বলেন, সামাজিক দায়বদ্ধতা নিয়ে সকলকে কাজ করতে হবে।

সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন সমবায়মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তা মহম্মদ সাজ্জাদ পি প্রমুখ। সাংবাদিক সম্মেলনের শুরুতে এবছর সি.বি.এস.ই. পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় ৪৯৬ নম্বর পেয়ে বিলোনীয়া সরকারি ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের ছাত্র সূরজ বসু রাজ্যে শীর্ষস্থান দখল করায় দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসন এবং শিক্ষা দপ্তরের উদ্যোগে তাকে সংবর্ধনা দেওয়া হয়। সাংবাদিক সম্মেলনে ছাড়াও কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার এবং সংসদ বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী ড. এল. মুরুগণ একটি তিরঙ্গা র‍্যালিতে অংশগ্রহণ করেন। এই র‍্যালিটি কালীনগর মোটরস্ট্যান্ড থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে আবার সেখানে গিয়ে শেষ হয়।

Releated Posts

নাবালিকাকে চার মাস চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগ, বাবা-মায়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ উচ্চ আদালতের

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: গণ্ডাছড়ার এক নাবালিকাকে প্রায় চার মাস ধরে বেআইনিভাবে চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগে হস্তক্ষেপ…

ByByReshmi Debnath Sep 30, 2026

ভোপাল বিমানবন্দরে বিপ্লব কুমার দেবকে স্বাগত জানালেন বিজেপি নেতৃত্ব

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: মধ্যপ্রদেশ সফরে গিয়ে ভোপাল বিমানবন্দরে পৌঁছালেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ বিপ্লব কুমার দেব।…

ByByReshmi Debnath Sep 30, 2026

দুর্ঘটনাগ্রস্তদের জীবন বাঁচিয়ে ‘রাহবীর’ সম্মান পেলেন ৮ জন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিয়ে জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী আটজন ‘রাহবীর’…

ByByTaniya Chakraborty Sep 30, 2026

ভোটে বাধা ও আধিকারিকদের উপর হামলা বরদাস্ত নয়: জিতেন্দ্র

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) ভিলেজ কমিটি নির্বাচনে সোমবারের ভোটগ্রহণকে কেন্দ্র করে হিংসা…

ByByTaniya Chakraborty Sep 29, 2026
Scroll to Top