News Flash

Image

বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু যুবকের

আগরতলা, ১৫ মে : পূর্ব গোকুলনগর ভূঁইয়ামাথা এলাকার যান দুর্ঘটনার রেষ কাটতে না কাটতেই দারোগাবাড়ি এলাকায় বাসের চাকার নিচে পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক যুবকের। ওই ঘটনায় উত্তেজিত জনতা ঘাতক বাসটি ভেঙে চুরমার করে দেয়। তবে মৃত যুবকের কোন পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানিয়েছেন, উদয়পুর থেকে আগরতলাগামী টিআর০৭১২৫৮ নম্বরের বাস গাড়িটি দ্রুত গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তাতেই রাস্তার পাশে থাকা এক যুবকের উপর দিয়ে বাসটি চালিয়ে দেয়। সাথে সাথে বাস গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে যুবক মৃত্যুর কোলে ঢলে পড়েন। কিন্তু এখনো পর্যন্ত মৃতের পরিচয় জানা যায়নি।

আগরতলা থেকে উদয়পুর যাওয়া ওই সড়কে দুদিনের ব্যবধানে একাধিক যান দুর্ঘটনা ট্রাফিক পুলিশের সম্পূর্ণ উদাসীনতায় এই যান দুর্ঘটনা গুলি হয়েছে অভিযোগ একাংশে। মৃতদেহ উদ্ধার করে দমকলকর্মীরা বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে গিয়েছে। বর্তমানে বিশালগড় মহকুমা হাসপাতালে মর্গে রয়েছে যুবকের দেহ।

Releated Posts

শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবের আরাধনায় ভক্তদের ঢল

আগরতলা, ১৭ আগস্ট:  শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে শিবের আরাধনায় ব্রতী হলেন রাজ্যের ভক্তপ্রাণ মানুষ। রাজধানীতেও এদিন একই…

ByByReshmi Debnath Aug 17, 2026

রাজ্য সরকার মানুষের কল্যাণকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট: রক্তদান কেবল একটি শিবিরের মধ্যে সীমাবদ্ধ থাকেনা এটি মানুষের প্রতি মানুষের মমত্ববোধ ও মানবিকতার…

ByByReshmi Debnath Aug 16, 2026

ভিলেজ কমিটি নির্বাচনেও বিজেপি-মথা জোটের সম্ভাবনা, আলোচনা চলছে বলে জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে জোটের সম্ভাবনা রয়েছে বলে জানালেন…

ByByReshmi Debnath Aug 16, 2026

সংসদে ত্রিপুরার ৫৭টি ইস্যু তুলে ধরেছেন সাংসদ বিপ্লব, জাতীয় সড়ক সংস্কারে জোর

আগরতলা, ১৬ আগস্ট: সংসদের সদ্য সমাপ্ত অধিবেশনে ত্রিপুরা ও উত্তর-পূর্বাঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন লোকসভা সাংসদ বিপ্লব…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top