News Flash

  • Home
  • মুখ্য খবর
  • চিকিৎসক বদলির প্রতিবাদে রাস্তা অবরোধে সামিল এলাকাবাসী
Image

চিকিৎসক বদলির প্রতিবাদে রাস্তা অবরোধে সামিল এলাকাবাসী

আগরতলা, ১৫ মে: ৮২ মাইল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নেই পর্যাপ্ত চিকিৎসক। তার মধ্যে স্বাস্থ্য পরিষেবার মান তল্লানীতে গিয়ে ঠেকেছে। এরই মধ্যে একজন চিকিৎসক অন্যত্র বদলি করা হয়েছে। এরই প্রতিবাদে আজ পথ অবরোধে সামিল হয়েছেন এলাকাবাসী। অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে। তাতে, যাত্রীরা চরম দূর্ভোগের শিকার হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে বিশাল পুলিশ বাহিনী।

এলাকাবাসীদের অভিযোগ, ৮২ মাইল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা পরিষেবার বেহাল দশা। ওই স্বাস্থ্য কেন্দ্রে একজন চিকিৎসক রয়েছে ডা. আকাশ ভৌমিক। তাঁকেও বদলির বিজ্ঞাপ্তি জারি করা হয় । তিনি দীর্ঘদিন ধরে এই স্বাস্থ্য কেন্দ্রে পরিষেবা প্রদান করে আসছেন । এর ফলে এলাকাবাসীরা স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে না। স্থানীয়দের দাবি, স্বাস্থ্যকেন্দ্রটি এমনিতেই বিভিন্ন সমস্যায় জর্জরিত। তার মধ্যে স্বাস্থ্য কেন্দ্রে একজন চিকিৎসককে বদলি করে দেওয়া হচ্ছে অন্যত্র। এর ফলে গ্রামের মানুষ বিপাকে পড়বেন বলে জানিয়েছেন তারা। গ্রামের যেকোনো বাসিন্দা অসুস্থ হলে এই স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয় প্রাথমিক চিকিৎসার জন্য। এখানে যদি ডাক্তার না থাকে তাহলে চরম অসুবিধায় পড়তে হবে প্রত্যেকেই। তাই কোনোভাবেই ওই চিকিৎসককে বদলি করা যাবে না বলে এদিন বিক্ষোভ দেখিয়েছেন এলাকাবাসীরা।

এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছেন পুলিশ বাহীনি। পুলিশ অবরোধকারীদের সাথে কথা বলেন এবং পুলিশ আশ্বাস দিয়েছে এই বিষয়ে ব্যবস্থা গ্রহন করা হবে। ওই আশ্বাসের ভিত্তিতে অবরোধ প্রত্যাহার করেন তাঁরা।

Releated Posts

শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবের আরাধনায় ভক্তদের ঢল

আগরতলা, ১৭ আগস্ট:  শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে শিবের আরাধনায় ব্রতী হলেন রাজ্যের ভক্তপ্রাণ মানুষ। রাজধানীতেও এদিন একই…

ByByReshmi Debnath Aug 17, 2026

রাজ্য সরকার মানুষের কল্যাণকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট: রক্তদান কেবল একটি শিবিরের মধ্যে সীমাবদ্ধ থাকেনা এটি মানুষের প্রতি মানুষের মমত্ববোধ ও মানবিকতার…

ByByReshmi Debnath Aug 16, 2026

ভিলেজ কমিটি নির্বাচনেও বিজেপি-মথা জোটের সম্ভাবনা, আলোচনা চলছে বলে জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে জোটের সম্ভাবনা রয়েছে বলে জানালেন…

ByByReshmi Debnath Aug 16, 2026

সংসদে ত্রিপুরার ৫৭টি ইস্যু তুলে ধরেছেন সাংসদ বিপ্লব, জাতীয় সড়ক সংস্কারে জোর

আগরতলা, ১৬ আগস্ট: সংসদের সদ্য সমাপ্ত অধিবেশনে ত্রিপুরা ও উত্তর-পূর্বাঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন লোকসভা সাংসদ বিপ্লব…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top