News Flash

  • Home
  • মুখ্য খবর
  • হাঁসফাঁস গরমে স্বস্তির বৃষ্টি ত্রিপুরায়, কমলা সতর্কতা
Image

হাঁসফাঁস গরমে স্বস্তির বৃষ্টি ত্রিপুরায়, কমলা সতর্কতা

আগরতলা, ১২ মে: তীব্র গরমের হাঁসফাঁস কাটিয়ে অবশেষে আজ সকাল থেকে বৃষ্টিতে স্বস্তির নিশ্বাস নিয়েছে ত্রিপুরাবাসী। এদিকে, রাজ্যের বেশ কিছু জেলায় সকাল থেকে বৃষ্টিপাতে জনজীবনে ভীষণ ছন্দপতন ঘটেছে। তাছাড়া, ত্রিপুরার সব জেলায় ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

গত কয়েকদিন ধরে তীব্র দাবদাহে মানুষ নাজেহাল পরিস্থিতি শিকার হচ্ছিল। এবছরের তাপমাত্রা ৪০ ডিগ্রিতে গিয়ে ঠেকেছে। অবশেষে আজ সকাল থেকে তীব্র তাপপ্রবাহের হাত থেকে রক্ষা পেয়েছে রাজ্যবাসী।

প্রসঙ্গত, আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ ডিগ্রি বলে আবহাওয়া দফতর জানিয়েছে। আগামীকাল সর্বোচ্চ ৩৪ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে বলে অনুমান করা হচ্ছে। ত্রিপুরায় অধিকাংশ জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Releated Posts

শচীন দেববর্মনের জীবন ও সংগীতসাধনা নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ অক্টোবর: কিংবদন্তি সংগীতশিল্পী শচীন দেববর্মনের জীবন, সংগ্রাম ও সংগীতসাধনা আজকের প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস বলে মন্তব্য…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে কংগ্রেসের গণ অবস্থান

আগরতলা, ১ অক্টোবর: ভোট চুরি, গণতান্ত্রিক অধিকার হরণ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করার অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

নাবালিকাকে চার মাস চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগ, বাবা-মায়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ উচ্চ আদালতের

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: গণ্ডাছড়ার এক নাবালিকাকে প্রায় চার মাস ধরে বেআইনিভাবে চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগে হস্তক্ষেপ…

ByByReshmi Debnath Sep 30, 2026

ভোপাল বিমানবন্দরে বিপ্লব কুমার দেবকে স্বাগত জানালেন বিজেপি নেতৃত্ব

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: মধ্যপ্রদেশ সফরে গিয়ে ভোপাল বিমানবন্দরে পৌঁছালেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ বিপ্লব কুমার দেব।…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top