News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগামী দুইদিন রাজ্যের তিন জেলায় কমলা সতর্কতা
Image

আগামী দুইদিন রাজ্যের তিন জেলায় কমলা সতর্কতা

আগরতলা, ১২ মে: আগামী ১৩ মে পশ্চিম এবং খোয়াই জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করেছে আবহওয়া দফতর। তার পাশাপাশি, ১৪ মে খোয়াই এবং উত্তর ত্রিপুরা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করেছে। রাজ্যের বাকি সব জেলায় আগানী পাঁচদিনের জন্য হলুদ সতর্কতা জারি করেছে দফতর।

প্রসঙ্গত, আজ আকাশ মেঘাচ্ছন্ন ছিল। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ম ২২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আজ সকালে সর্বনিম্ম তাপমাত্রা সব জেলায় স্বাভাবিকের কাছাকাছি ছিল।
এদিকে, আবহাওয়া দফতর আগামী ২৪ ঘন্টায় পশ্চিম এবং খোয়াই জেলায় কমলা সর্তকতা এবং বজ্রবিদ্যুৎ ও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সর্তকতা জারি করেছে। তেমনি, আগামী ১৪ মে উত্তর ত্রিপুরা জেলা এবং খোয়াই জেলায় কমলা সতর্কতা এবং বজ্রবিদ্যুৎ ও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে।

মৌসম বিভাগ জানিয়েছে, এখন পর্যন্ত আগরতলায় ৩২.২ এমএম, এডিনগর ৩৭ এমএম, বোধজংনগর ৪৬.৫ এমএম, ডিএম অফিস ২২ এমএম, হাওয়ায় ১৯.৩ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তেমনি, সিপাহীজলা জেলার বিশালগড়ে ২.৪ এমএম এবং সোনামুড়া মোহনবাগে ৪.১ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তেমনি, খোয়াই জেলায় ৯৬.৪ এমএম এবং তেলিয়ামুড়ায় ৬৫.৫ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গোমতী জেলায় উদয়পুরে ৫.১ এমএম, অমরপুরে ৪৫.৪ এমএম, করবুক ৬.১ এমএম, কাঁকড়াবনে ৪.২ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তাছাড়া, দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ায় ৫২ এমএম, সাব্রুমে ৬৯ এমএম, বাগাফা ১৮ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

তেমনি, উত্তর ত্রিপুরা জেলার পানিসাগরে ৩২ এমএম, কাঞ্চনপুরে ১৬.৪ এমএম, আশাপাড়া ৫৫.৫ এমএম, কদমতলায় ৫৩.৪ এমএম এবং নতুনবাজার ২২.৮ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তেমনি, ঊনকোটি জেলায় কুমারঘাটে ৪৫.৮ এমএম এবং কৈলাসহরে ২১.৬ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ধলাই জেলায় গন্ডাছড়ায় ৪৩.৮ এমএম, কমলপুরে ৩৭ এমএম এবং মনুঘাটে ৪০.৪ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।l

Releated Posts

নাবালিকাকে চার মাস চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগ, বাবা-মায়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ উচ্চ আদালতের

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: গণ্ডাছড়ার এক নাবালিকাকে প্রায় চার মাস ধরে বেআইনিভাবে চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগে হস্তক্ষেপ…

ByByReshmi Debnath Sep 30, 2026

ভোপাল বিমানবন্দরে বিপ্লব কুমার দেবকে স্বাগত জানালেন বিজেপি নেতৃত্ব

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: মধ্যপ্রদেশ সফরে গিয়ে ভোপাল বিমানবন্দরে পৌঁছালেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ বিপ্লব কুমার দেব।…

ByByReshmi Debnath Sep 30, 2026

দুর্ঘটনাগ্রস্তদের জীবন বাঁচিয়ে ‘রাহবীর’ সম্মান পেলেন ৮ জন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিয়ে জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী আটজন ‘রাহবীর’…

ByByTaniya Chakraborty Sep 30, 2026

ভোটে বাধা ও আধিকারিকদের উপর হামলা বরদাস্ত নয়: জিতেন্দ্র

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) ভিলেজ কমিটি নির্বাচনে সোমবারের ভোটগ্রহণকে কেন্দ্র করে হিংসা…

ByByTaniya Chakraborty Sep 29, 2026
Scroll to Top