News Flash

Image

রাজ্য জুড়ে পালিত বুদ্ধ পূর্ণিমা

আগরতলা, ১২ মে : আজ বুদ্ধপূর্ণিমা তথা বৈশাখী পূর্ণিমা। দিনটি সারা পৃথিবীতে শ্রদ্ধার সঙ্গে পালিত হয়। তবে ভারত, শ্রীলংকা, মায়ানমার এবং তিব্বতে দিনটি বিশেষ ভাবে উদযাপিত হয়। সে মোতাবেক ত্রিপুরায় ধর্মীয় রীতি মেনেই ২৫৬৯ তম বুদ্ধ পূর্ণিমা বেনুবন বিহার বৌদ্ধ মন্দিরে উদযাপন করা হয়েছে।

প্রসঙ্গত, গৌতম বুদ্ধ একজন সম্যাক সম্বুদ্ধ ও জ্ঞানী ছিলেন৷ যাঁর তত্ত্ব অনুসারে বৌদ্ধধর্ম প্রবর্তিত হয়৷ বৌদ্ধধর্মের প্রতিষ্ঠাতা রাজকুমার সিদ্ধার্থ গৌতম বা গৌতম বুদ্ধের জন্মের স্মরণে পালিত হয় এই দিনটি৷ এটি তার বুদ্ধ-জ্ঞান অর্জনের দিন হিসেবেও পরিচিত৷ তাই আজকের দিনটি শুধু বৌদ্ধদের নয় হিন্দুরাও স্মরণ করেন। দিনটির গভীর তাত্পর্য রয়েছে। এই দিনে লুম্বিনী প্রদেশ বর্তমান নেপালে বুদ্ধের জন্ম আর এই একই দিনে তিনি বিহারের এক জনপদের বোধিবৃক্ষের নিচে বুদ্ধদেবে উন্নীত হন। বিহারের সেই জনপদকে আজকের মানুষ বুদ্ধগয়া হিসেবে চেনেন। পঞ্জিকা অনুসারে খুবই শুভ দিন এই বুদ্ধ পূর্ণিমা।

ধর্মীয় রীতি মেনে বুদ্ধ পূর্ণিমা উদযাপন করা হয়েছে বেনুবন বিহার বুদ্ধমন্দিরে। এদিন বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ভক্তের সমাগম ছিল বেশ লক্ষণীয়। ভোর চারটা থেকে শুরু হয় বুদ্ধদেবের পূজার্চনা তারপর করা হয়েছে তার উদ্দেশ্যে ধ্যান। সকালে ফ্ল্যাগ হোস্টিংও করা হয়েছে।

Releated Posts

শচীন দেববর্মনের জীবন ও সংগীতসাধনা নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ অক্টোবর: কিংবদন্তি সংগীতশিল্পী শচীন দেববর্মনের জীবন, সংগ্রাম ও সংগীতসাধনা আজকের প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস বলে মন্তব্য…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে কংগ্রেসের গণ অবস্থান

আগরতলা, ১ অক্টোবর: ভোট চুরি, গণতান্ত্রিক অধিকার হরণ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করার অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

নাবালিকাকে চার মাস চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগ, বাবা-মায়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ উচ্চ আদালতের

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: গণ্ডাছড়ার এক নাবালিকাকে প্রায় চার মাস ধরে বেআইনিভাবে চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগে হস্তক্ষেপ…

ByByReshmi Debnath Sep 30, 2026

ভোপাল বিমানবন্দরে বিপ্লব কুমার দেবকে স্বাগত জানালেন বিজেপি নেতৃত্ব

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: মধ্যপ্রদেশ সফরে গিয়ে ভোপাল বিমানবন্দরে পৌঁছালেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ বিপ্লব কুমার দেব।…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top