News Flash

  • Home
  • দিনের খবর
  • সিইউইটি ইউজি ২০২৫: ১৩-১৬ মে’র পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করল এনটিএ
Image

সিইউইটি ইউজি ২০২৫: ১৩-১৬ মে’র পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করল এনটিএ

নয়াদিল্লি, ১১ মে: ন্যাশনাল টেস্টিং এজেন্সি সিইউইটি ইউজি ২০২৫-এর জন্য ১৩ মে থেকে ১৬ মে পর্যন্ত নির্ধারিত পরীক্ষাগুলোর প্রবেশপত্র (অ্যাডমিট কার্ড) প্রকাশ করেছে। পরীক্ষার্থীরা এখন অফিসিয়াল ওয়েবসাইট — cuet.nta.nic.in — এ গিয়ে নিজেদের অ্যাপ্লিকেশন নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।

প্রসঙ্গত, এ বছরের সিইউইটি ইউজি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল ৮ মে থেকে। তবে সময়সূচি সংশোধন করে এনটিএ জানিয়েছে, পরীক্ষা হবে ১৩ মে থেকে ৩ জুন ২০২৫ পর্যন্ত।

এনটিএ নিশ্চিত করেছে যে, প্রতিটি পরীক্ষার্থীর নির্ধারিত পরীক্ষার চার দিন আগে তার প্রবেশপত্র প্রকাশ করা হবে, যাতে সার্ভার সংক্রান্ত সমস্যা এড়ানো যায় এবং পরীক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য যথেষ্ট সময় পাওয়া যায়।

অ্যাডমিট কার্ড ডাউনলোডের ধাপসমূহ হল – cuet.nta.nic.in ওয়েবসাইটে প্রবেশ করুন, হোমপেজে ‘CUET UG Admit Card 2025’ লিংকে ক্লিক করুন, আপনার অ্যাপ্লিকেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন, অ্যাডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট করে সংরক্ষণ করুন।

পরীক্ষার্থীদের পরামর্শ দেওয়া হয়েছে, অ্যাডমিট কার্ড ও পূর্বে প্রকাশিত সিটি স্লিপ উভয় তথ্য ভালোভাবে মিলিয়ে দেখতে। যদি কোনো গরমিল বা ত্রুটি দেখা যায়, তবে তাৎক্ষণিকভাবে এনএটি-র হেল্পলাইন নম্বর ০১১-৪০৭৫৯০০০ অথবা ইমেল (cuet-ug@nta.ac.in) এর মাধ্যমে যোগাযোগ করতে বলা হয়েছে।

উল্লেখ্য, সিইউইটি ইউজি একটি গুরুত্বপূর্ণ প্রবেশিকা পরীক্ষা, যার মাধ্যমে দেশের বিভিন্ন কেন্দ্রীয় ও অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া যায়। পরীক্ষার্থীদের সকল পরীক্ষাসংক্রান্ত নির্দেশিকা যথাযথভাবে মানতে এবং নির্ধারিত সময়ের অনেক আগেই পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে অনুরোধ জানানো হয়েছে।

Releated Posts

থানেতে শিবসেনা (ইউবিটি) নেতা গুলিতে নিহত, গ্রেফতার ১, আটক আরও ১

থানে, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): মহারাষ্ট্রের থানেতে মঙ্গলবার রাতে শিবসেনা (ইউবিটি) নেতা প্রদীপ পূর্ণেকর গুলিতে নিহত হয়েছেন। ঘটনায় একজনকে…

ByByNews Desk Sep 30, 2026

‘কিছুই হবে না’, দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক নিয়ে মমতাকে কটাক্ষ দিলীপ ঘোষের

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয়…

ByByNews Desk Sep 30, 2026

‘ব্রিটিশ আমলের থেকেও পরিস্থিতি খারাপ’, এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের দফতরের সামনে বামেদের বিক্ষোভ

নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের দফতরের সামনে…

ByByNews Desk Sep 29, 2026

প্রাক্তন হিমাচল মন্ত্রী মেজর বিজয় সিং মানকোটিয়ার মৃত্যুতে বিজেপির শোক

শিমলা, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): হিমাচল প্রদেশের প্রাক্তন মন্ত্রী এবং প্রবীণ নেতা মেজর বিজয় সিং মানকোটিয়ার মৃত্যুতে শোক প্রকাশ…

ByByNews Desk Sep 29, 2026

দুর্গাপুজোর নামে দুর্নীতি বরদাস্ত নয়, কড়া বার্তা বাংলার মন্ত্রী দিলীপ ঘোষের

কলকাতা, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর নামে কোনও ধরনের দুর্নীতি বরদাস্ত করা হবে না বলে কড়া বার্তা দিলেন পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 29, 2026

অনুমতি ছাড়া অভিষেকের ‘সেবাশ্রয়’ শিবিরে চিকিৎসা, সরকারি ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা বিবেচনা

কলকাতা, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের…

ByByNews Desk Sep 29, 2026

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে মহারাষ্ট্রে কংগ্রেসের বিক্ষোভ

মুম্বই, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে বরখাস্ত ও গ্রেফতারের দাবিতে সোমবার মহারাষ্ট্রের সমস্ত জেলা…

ByByNews Desk Sep 28, 2026

জেড-প্লাস নিরাপত্তা ফেরানোর দাবিতে কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর জেড-প্লাস নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন…

ByByNews Desk Sep 28, 2026

কলকাতায় দুর্গাপুজোর ক্লাবে হামলা, বিজেপি-তৃণমূলের পাল্টাপাল্টি অভিযোগ

কলকাতা, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কলকাতার হরিদেবপুরে একটি বিশিষ্ট দুর্গাপুজো কমিটির ক্লাবে দুই গোষ্ঠীর সংঘর্ষে কয়েকজন আহত হওয়ার…

ByByNews Desk Sep 28, 2026
Scroll to Top