News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ১১ জন বাংলাদেশী নাগরিক আটক গ্রামবাসীর হাতে
Image

১১ জন বাংলাদেশী নাগরিক আটক গ্রামবাসীর হাতে

আগরতলা, ৯ মে: ত্রিপুরা সীমান্তে কঠোর নজরদারী বজায় থাকলেও অনুপ্রবেশের পাশাপাশি ত্রিপুরা সীমান্ত দিয়ে বাংলাদেশী নাগরিকদের বাংলাদেশে যাওয়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। শুক্রবার সকালে সীমান্ত এলাকা শ্রীনগরে গ্রামবাসীর হাতে আটক হন ১১জন বাংলাদেশী নাগরিক।

সাব্রুম মহকুমার পোয়াংবাড়ী আর ডি ব্লকের অন্তর্গত কৃষ্ণনগর গ্রাম পঞ্চায়েতের কড়লিয়া টিলা ধনঞ্জয় দেবনাথের পরিত্যক্ত বাড়ি থেকে আজ সকালে ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করে পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনীর হাতে তুলে দেয় গ্রামবাসীরা। এলাকা সূত্রে জানা যায়, এই ১১জন বাংলাদেশি নাগরিক গুজরাট থেকে বাংলাদেশে যাওয়ার জন্য এখানে এসে জড়ো হয়েছিল।

এদের মধ্যে ৩জন পুরুষ, ৪ জন মহিলা ও ৪টি শিশু সন্তান রয়েছে। পুলিশ তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করেছে। উল্লেখ্য যুদ্ধ আবহ পরিস্থিতিতেও অনুপ্রবেশ এবং সীমান্ত ডিঙিয়ে বাংলাদেশ যাওয়ার ঘটনা দিনের পর দিন বেড়ে চলেছে। এ ধরনের কার্যকলাপ আভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আজ মুখ্যমন্ত্রীর বাসভবনে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের নিয়ে আয়োজিত বৈঠকেও এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং সীমান্তে কঠোর নজরদারি বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Releated Posts

ভিলেজ কমিটি ভোটে তিপ্রা মথার বড় জয়, জনগণের রায়কে মহারাজের প্রতি আস্থার প্রতিফলন বললেন বৃষকেতু

আগরতলা, ৫ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ফলাফলে তিপ্রা মথার বড় জয়কে জনগণের আস্থার প্রতিফলন বলে দাবি করলেন দলের…

ByByReshmi Debnath Oct 5, 2026

থলি বাড়ি গণনা কেন্দ্রের পথে গাছ ফেলে যোগাযোগ বিচ্ছিন্ন, কয়েক ঘণ্টা পর রাস্তা পরিষ্কার

কাঠালিয়া, ৫ অক্টোবর: টিটিএএডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনের ভোট গণনার দিন কাঠালিয়া ব্লকের থলি বাড়ি ইংলিশ মিডিয়াম স্কুলের গণনা…

ByByReshmi Debnath Oct 5, 2026

ভিসি নির্বাচনে সিপিআইএম-কংগ্রেস মুছে যাবে, বড় জয়ের দাবি অভিষেকের

আগরতলা, ৫ অক্টোবর: ত্রিপুরার উপজাতি এলাকায় সিপিআইএম ও কংগ্রেস কার্যত মুছে যাবে বলে দাবি করলেন প্রদেশ বিজেপি সভাপতি…

ByByTaniya Chakraborty Oct 5, 2026

মান্দাইয়ে এনডিএ জোটের জয়জয়কার, উচ্ছ্বাসে মাতলেন কর্মী-সমর্থকরা

আগরতলা, ৫ অক্টোবর: প্রায় ১০ বছর পর ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) ভিলেজ কমিটি নির্বাচন অনুষ্ঠিত…

ByByReshmi Debnath Oct 5, 2026
Scroll to Top