News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিচারপতির বাসভবনে নগদ উদ্ধার, তদন্ত রিপোর্ট রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে পাঠালেন সিজেআই
Image

বিচারপতির বাসভবনে নগদ উদ্ধার, তদন্ত রিপোর্ট রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে পাঠালেন সিজেআই

নয়াদিল্লি, ৮ মে : বিচারপতির বাসভবনে নগদ টাকা উদ্ধারের ঘটনায় গঠিত ‘ইন-হাউস’ তদন্ত কমিটির রিপোর্ট রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে পাঠালেন দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। আগামী সপ্তাহে অবসর নিতে চলা প্রধান বিচারপতি এই রিপোর্টে দিল্লি হাই কোর্টের তৎকালীন বিচারপতি যশবন্ত বর্মার বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগের তদন্তের বিস্তারিত তুলে ধরেছেন।

সুপ্রিম কোর্টের তরফে বৃহস্পতিবার জারি এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, “প্রধান বিচারপতি ইন-হাউস পদ্ধতি অনুসারে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে একটি চিঠি পাঠিয়েছেন। গত ৩ মে ৩ সদস্যবিশিষ্ট কমিটির রিপোর্ট এবং ৬ মে বিচারপতি যশবন্ত বর্মার পাঠানো উত্তর সংযুক্ত রয়েছে।”

প্রসঙ্গত, গত ১৪ মার্চ জাতীয় রাজধানীতে অবস্থিত বিচারপতি বর্মার বাসভবনের সংলগ্ন স্টোর রুমে আগুন লাগার পরে দমকল কর্মীরা বিপুল পরিমাণ পুড়ে যাওয়া নগদ টাকা উদ্ধার করেন বলে অভিযোগ ওঠে। এই ঘটনার পরপরই বিচারপতি বর্মার দিল্লি হাইকোর্ট থেকে এলাহাবাদ হাইকোর্টে বদলির সুপারিশ করে সুপ্রিম কোর্টের কোলিজিয়াম। এরপর কেন্দ্র তা মঞ্জুর করে।

বিচারপতি বর্মা দিল্লি হাইকোর্টের দ্বিতীয় সর্বোচ্চ সিনিয়র বিচারপতি ছিলেন। তাঁকে হাইকোর্ট এলাহাবাদে বদলি করা হলেও, কোলিজিয়াম পরিষ্কার করে জানিয়েছে— এই বদলি প্রক্রিয়া ‘ইন-হাউস’ তদন্ত প্রক্রিয়া থেকে স্বতন্ত্র ও স্বাধীন। বিচারপতি বর্মাকে বিচারিক কাজ থেকে অব্যাহতি দেওয়া হয় এবং পরে তাঁকে এলাহাবাদ হাইকোর্টে পাঠানো হয়। যদিও লখনউ ও এলাহাবাদ বার অ্যাসোসিয়েশন এই বদলির বিরুদ্ধে আপত্তি তোলে। বিচারপতি বর্মা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।

এই পরিস্থিতিতে মার্চের শেষ সপ্তাহে প্রধান বিচারপতি খান্না একটি তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেন। কমিটির সদস্যরা হলেন— পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতি শীল নাগু, হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি জি.এস. সন্দাওয়ালিয়া এবং কর্ণাটক হাইকোর্টের বিচারপতি অনু শিভারমন। এই ‘ইন-হাউস’ তদন্ত রিপোর্টের ভিত্তিতে ভবিষ্যতে বিচারপতি বর্মার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে, সেদিকে তাকিয়ে দেশ।

Releated Posts

ভারত-ইইউ এফটিএ: বাণিজ্য চুক্তি ও প্রযুক্তি পরিষদের অগ্রগতি পর্যালোচনা পীযূষ গোয়ালের

মিলওয়াকি, ১ অক্টোবর (আইএএনএস): ভারত-ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষর ও কার্যকর করার পথে অগ্রগতি পর্যালোচনা করলেন…

ByByNews Desk Oct 1, 2026

১৭৪ যাত্রীর প্রাণ বাঁচানো ভারতীয় পাইলট স্মিত মচ্ছরকে মোদী-পটেলের প্রশংসা, ‘গুজরাটি রক্ত বইছে তাঁর শিরায়’

নয়াদিল্লি/আহমেদাবাদ, ১ অক্টোবর (আইএএনএস): দুবাই থেকে তেল আভিভগামী ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ বিমানের ককপিটে ভয়াবহ পরিস্থিতির মধ্যেও অসীম সাহস ও…

ByByNews Desk Oct 1, 2026

গণতন্ত্র রক্ষায় ২ থেকে ৮ অক্টোবর দেশজুড়ে আন্দোলনের ডাক “ইন্ডিয়া” ব্লকের

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর : আগামী কয়েক মাসে দেশে “গুরুতর” পরিবর্তন আসতে চলেছে বলে দাবি করলেন…

ByByNews Desk Sep 30, 2026

২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে পাঞ্জাবকে ‘চিট্টামুক্ত’ করার প্রতিশ্রুতি অমিত শাহের

জালন্ধর, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে পাঞ্জাবকে অবৈধ ‘চিট্টা’ (সিন্থেটিক মাদক) ব্যবসা থেকে মুক্ত করার…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top