News Flash

  • Home
  • দেশ
  • ১৫ বছর বা তার কম বয়সে যৌন নির্যাতনের শিকার বিশ্বজুড়ে প্রতি ৫ জন নারীর ১ জন এবং প্রতি ৭ জন পুরুষের ১ জন: ল্যানসেট-র রিপোর্টে উদ্বেগ
Image

১৫ বছর বা তার কম বয়সে যৌন নির্যাতনের শিকার বিশ্বজুড়ে প্রতি ৫ জন নারীর ১ জন এবং প্রতি ৭ জন পুরুষের ১ জন: ল্যানসেট-র রিপোর্টে উদ্বেগ

নয়াদিল্লি, ৮ মে : বিশ্বের প্রতি পাঁচজন নারীর মধ্যে একজন এবং প্রতি সাতজন পুরুষের মধ্যে একজন ১৫ বছর বা তার কম বয়সে যৌন সহিংসতার শিকার হন। এমনই উদ্বেগজনক তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মেডিক্যাল জার্নাল দ্য ল্যানসেট-এ প্রকাশিত সাম্প্রতিক একটি গবেষণায়।

ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভ্যালুয়েশন (আইএইচএমই) এই গবেষণা পরিচালনা করেছে। এতে দেখা গেছে, বিশ্বজুড়ে ২০ বছর বা তার বেশি বয়সী নারীদের ৬৭ শতাংশ এবং পুরুষদের ৭২ শতাংশ জানিয়েছেন, তারা প্রথম যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন শৈশবেই, ১৮ বছরের আগেই।

প্রায় ৪২ শতাংশ নারী এবং ৪৮ শতাংশ পুরুষ জানান, ১৬ বছর পূর্ণ হওয়ার আগেই তারা এই ভয়াবহ অভিজ্ঞতার শিকার হন। আরও আশঙ্কাজনক তথ্য হল, ৮ শতাংশ নারী এবং ১৪ শতাংশ পুরুষ জানিয়েছেন, ১২ বছর বয়সের মধ্যেই তারা যৌন সহিংসতার সম্মুখীন হন।

আইএইচএমই-এর অধ্যাপক ও গবেষণার বরিষ্ঠ লেখক ড. ইমানুয়েলা গাকিদু বলেন, “শিশুদের বিরুদ্ধে যৌন সহিংসতা একটি গুরুতর মানবাধিকার লঙ্ঘন এবং জনস্বাস্থ্য সংকট। বিশ্ব এই সমস্যা প্রতিরোধে ব্যর্থ হচ্ছে। এত অল্প বয়সে এত বেশি শিশু যৌন নির্যাতনের শিকার হওয়া অত্যন্ত উদ্বেগজনক, এবং এর বিরুদ্ধে তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপ জরুরি।” এই গবেষণাটি ১৯৯০ থেকে ২০২৩ সাল পর্যন্ত ২০৪টি অঞ্চলের বয়স ও লিঙ্গভিত্তিক তথ্য বিশ্লেষণ করে প্রস্তুত করা হয়েছে, যা গ্লোবাল বার্ডেন অফ ডিজিজ গবেষণার অংশ।

গবেষণা আরও বলছে, শিশু যৌন নির্যাতনের শিকাররা প্রাপ্তবয়স্ক জীবনে মানসিক অবসাদ, উদ্বেগ, মাদকাসক্তি, যৌন সংক্রমণ এবং এমনকি হাঁপানির মতো জটিল রোগে ভুগতে পারেন। এর প্রভাব পড়ে সামাজিক বিকাশ, শিক্ষাগত অগ্রগতি এবং ভবিষ্যতের অর্থনৈতিক সাফল্যেও।

আইএইচএমই-এর সহকারী অধ্যাপক ড. লুইসা ফ্লোর বলেন, “এই ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পেতে হলে জরুরি ভিত্তিতে প্রতিরোধমূলক ব্যবস্থা ও সহায়তা কাঠামো গড়ে তুলতে হবে, যাতে শিশুদের জীবনে এই অভিজ্ঞতার দীর্ঘমেয়াদি প্রভাব কমে।” গবেষণায় আরও জানা যায়, বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলিতে তথ্য সংগ্রহে ঘাটতি এবং পরিমাপে অসঙ্গতি রয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, শিশুদের ওপর যৌন সহিংসতার নির্ভরযোগ্য তথ্য রেকর্ড ও বিশ্লেষণের জন্য বৈশ্বিকভাবে একক মানদণ্ড স্থাপন করা প্রয়োজন। এর মাধ্যমে নির্যাতনের ঘটনা প্রকাশ, রিপোর্টিং এবং সঠিক সহায়তা প্রদান আরও কার্যকরভাবে নিশ্চিত করা যাবে এবং শিশুর সুরক্ষায় আরও শক্তিশালী নীতি গ্রহণ সম্ভব হবে।

Releated Posts

আরএসএস অনুষ্ঠানে যোগ দেওয়া কেরলের উপাচার্যদের পদত্যাগ দাবি ভেনুগোপালের

তিরুবনন্তপুরম, ১৫ জুন: কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) কে. সি. ভেনুগোপাল সোমবার কেরলের তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে তীব্র সমালোচনা…

ByByNews Desk Jun 15, 2026

বিদেশি বিনিয়োগ টানতে আরও পদক্ষেপ নেবে কেন্দ্র: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): দেশে আরও বেশি বিদেশি পুঁজি আকৃষ্ট করতে কেন্দ্র সরকার শীঘ্রই নতুন পদক্ষেপ গ্রহণ করবে…

ByByNews Desk Jun 15, 2026

কুরিয়ার সংস্থার মাধ্যমে গাঁজা পাচারের চক্র ভাঙল এনসিবি, উত্তরপ্রদেশে ১২৪ কেজি গাঁজা উদ্ধার; গ্রেপ্তার ১

গোরখপুর, ১৫ জুন (আইএএনএস): মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। উত্তরপ্রদেশ স্পেশাল টাস্ক ফোর্স…

ByByNews Desk Jun 15, 2026

‘মমতা বন্দ্যোপাধ্যায় যাঁদের আবর্জনা থেকে তুলে এনেছিলেন, তাঁরাই এখন বিশ্বাসঘাতকতা করছেন’: রামগোপাল যাদব

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস ছেড়ে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়া (এনসিপিআই)-তে যোগ দেওয়া ২০ জন ‘বিদ্রোহী’…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top