News Flash

  • Home
  • মুখ্য খবর
  • একই রাতে প্রায় ২৫ টি দোকানে দুঃসাহসিক চুরি, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ ব্যবসায়ীদের
Image

একই রাতে প্রায় ২৫ টি দোকানে দুঃসাহসিক চুরি, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ ব্যবসায়ীদের

আগরতলা, ৭ মে: একই রাতে প্রায় ২৫টি দোকানে চুরির ঘটনায় গোটা বিলোনিয়া থানাধীন উত্তর ভারত চন্দ্রনগর বাজারে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। চোরের দল হানা দিয়ে প্রায় চার লক্ষ টাকার জিনিস নিয়ে পালিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ সহ ফরেন্সিক টিম। এদিকে, খবর দেওয়া হয় ডগ স্কোয়াডকে। ওই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ব্যবসায়ীরা।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গতকাল গভীর রাতে প্রায় ২৪ থেকে ২৫ টি দোকানের দরজার তালা ভেঙ্গে চোরের দল ভিতরে প্রবেশ করে ক্যাশ বাক্স ভেঙ্গে টাকা পয়সা সহ দোকানের জিনিসপত্র নিয়ে যায়। একটি দোকানের তালা ভাঙ্গতে না পারায় তালার মধ্যে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে খোলার চেষ্টা চালায় চোরেরা। সব মিলিয়ে প্রায় চার লক্ষ টাকা দোকান থেকে নিয়ে যায় বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

পাশাপাশি, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, পুলিশ রাতে পেট্রোলিং এ আসে না বললেই চলে। বাজার ব্যবসায়ীদের দাবি, পুলিশ তদন্তক্রমে চোরের হদিস করে উপযুক্ত শাস্তি প্রদান করা। এই দিকে ঘটনাস্থল থেকে দুটি রড ও এক জোড়া জুতা উদ্ধার করা হয়। ওই ঘটনায় আতঙ্কিত বিলোনিয়ার উত্তর ভারত চন্দ্রনগর বাজারের ব্যবসায়ী সহ এলাকার জনগণ।

Releated Posts

ট্রাম্পের দাবি: ইরান চুক্তির ফলে হরমুজ প্রণালী হবে ‘চিরস্থায়ীভাবে টোলমুক্ত’

ওয়াশিংটন, ১৫ জুন (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার দাবি করেছেন, তাঁর প্রশাসন ও ইরান-এর মধ্যে হওয়া চুক্তির…

ByBySandeep Biswas Jun 15, 2026

প্রধানমন্ত্রী পরিকল্পনা নিয়েছেন সারা দেশে ৩ কোটি লাখপতি দিদি তৈরী করবেন :অর্থমন্ত্রী

আগরতলা, ১৫ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লক্ষ্য ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলা। তিনি সবকা সাথ, সবকা…

ByByNews Desk Jun 15, 2026

কৃষিপণ্য উৎপাদনে ভারত বিশ্বের শীর্ষে, কৃষকদের আয়ও বেড়েছে: কৃষি মন্ত্রী 

আগরতলা, ১৫ জুনঃ ধান, আম, মশলা-সহ একাধিক কৃষিপণ্যের উৎপাদনে ভারত আজ বিশ্বের শীর্ষস্থান অধিকার করেছে। একই সঙ্গে কৃষকদের…

ByByNews Desk Jun 15, 2026

বর্ষার মরশুমে ক্ষতিগ্রস্ত রাস্তাগুলির দ্রুত সংস্কারের নির্দেশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৫ জুন : রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, স্বাস্থ্য পরিষেবা, পরিকাঠামো উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে পর্যালোচনার উদ্দেশ্যে…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top