News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সন্তানের ওষুধ কিনে ফেরার পথে সড়কে প্রাণ হারালেন পিতা, রানীরাজারে মর্মান্তিক দুর্ঘটনা
Image

সন্তানের ওষুধ কিনে ফেরার পথে সড়কে প্রাণ হারালেন পিতা, রানীরাজারে মর্মান্তিক দুর্ঘটনা

আগরতলা, ৪ মে: আড়াই মাসের অসুস্থ সন্তানের জন্য ওষুধ কিনে বাড়ি ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক পিতা। মৃত ব্যক্তির নাম লিটন দেবনাথ। দুর্ঘটনাটি ঘটেছে আগরতলার রানীরাজার এলাকায়।

জানা গেছে, নিজের অসুস্থ শিশুর জন্য ওষুধ কিনে স্কুটিতে করে বাড়ি ফিরছিলেন লিটন দেবনাথ। সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি বাইকের সঙ্গে তার স্কুটির মুখোমুখি সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার তীব্রতা এতটাই বেশি ছিল যে, ঘটনাস্থলেই লিটন দেবনাথ গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অপর বাইকচালকও আহত হয়েছেন, তবে তার আঘাত গুরুতর নয় বলে জানা গিয়েছে।

এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে লিটন দেবনাথের পরিবার ও এলাকায়। সদ্যোজাত শিশুর জন্য ওষুধ কিনতে গিয়ে এভাবে প্রিয়জনের মৃত্যুর খবরে শোকস্তব্ধ প্রতিবেশীরাও।

Releated Posts

ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে গুলিকাণ্ড, গ্রেপ্তার ২

আগরতলা, ১ অক্টোবর: ত্রিপুরা ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে গোমতী জেলার উদয়পুর মহকুমার গামারিয়া বাড়ির ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে তিপরা…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

শচীন দেববর্মনের জীবন ও সংগীতসাধনা নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ অক্টোবর: কিংবদন্তি সংগীতশিল্পী শচীন দেববর্মনের জীবন, সংগ্রাম ও সংগীতসাধনা আজকের প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস বলে মন্তব্য…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে কংগ্রেসের গণ অবস্থান

আগরতলা, ১ অক্টোবর: ভোট চুরি, গণতান্ত্রিক অধিকার হরণ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করার অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

নাবালিকাকে চার মাস চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগ, বাবা-মায়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ উচ্চ আদালতের

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: গণ্ডাছড়ার এক নাবালিকাকে প্রায় চার মাস ধরে বেআইনিভাবে চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগে হস্তক্ষেপ…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top