News Flash

  • Home
  • প্রধান খবর
  • কেন্দ্রীভূত কেওয়াইসি ব্যবস্থা আসছে : সেবি চেয়ারম্যান
Image

কেন্দ্রীভূত কেওয়াইসি ব্যবস্থা আসছে : সেবি চেয়ারম্যান

নয়াদিল্লি, ৪ মে : বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি অর্থ মন্ত্রণালয় ও অন্যান্য আর্থিক নিয়ন্ত্রকদের সঙ্গে মিলে একটি কেন্দ্রীভূত কেওয়াইসি(আপনার গ্রাহককে জানুন) ব্যবস্থা চালুর জন্য সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন সংস্থার চেয়ারম্যান তুহিন কান্ত পাণ্ডে।

এই কেন্দ্রীভূত কেওয়াইসি ব্যবস্থা হবে একটি অনলাইন ডেটাবেস, যেখানে গ্রাহকদের কেওয়াইসি সংক্রান্ত তথ্য এককভাবে সংরক্ষিত থাকবে, যাতে সমস্ত আর্থিক সংস্থার মধ্যে অনুবর্তিতা ও প্রক্রিয়া সহজীকরণ সম্ভব হয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে পাণ্ডে বলেন, “হ্যাঁ, আমরা এই বিষয়ে এগোচ্ছি। আমরা এমন একটি পদ্ধতি তৈরির চেষ্টা করছি যা অত্যন্ত কার্যকর হবে।” তিনি জানান, এই প্রকল্পের জন্য গঠিত কমিটির নেতৃত্ব দিচ্ছেন কেন্দ্রীয় অর্থ সচিব এবং প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন করার চেষ্টা চলছে।

যদিও নির্দিষ্ট সময়সীমা এখনো ঘোষণা করা হয়নি। তবে, পাণ্ডে আশাবাদী যে এই ব্যবস্থা খুব শীঘ্রই চালু হবে। তিনি উদাহরণস্বরূপ বলেন, বর্তমানে চালু থাকা কেআরএ (কেওয়াইসি রেজিস্ট্রেশন এজেন্সি) ব্যবস্থা বেশ ভালো কাজ করছে। একবার কেওয়াইসি করলে তা সবত্র স্বীকৃত হচ্ছে। তিনি স্পষ্ট করেন, এটি শুধু একটি আপলোডিং সিস্টেম নয়, বরং একটি সম্পূর্ণরূপে প্রমাণীকৃত ব্যবস্থা, যেখানে ছয়টি কেআরএ সংস্থা পারস্পরিক সংযুক্ত এবং তথ্য সহজে আদান-প্রদান সম্ভব।

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট ভাষণে জানিয়েছিলেন, ২০২৫ সালে একটি পুনর্গঠিত কেন্দ্রীভূত কেওয়াইসি রেজিস্ট্রি চালু করা হবে। এর পর এপ্রিল মাসে আর্থিক পরিষেবা সচিব এম নাগরাজু এই বিষয়ে একটি বৈঠক করেন, যেখানে কেন্দ্রীভূত কেওয়াইসি রেকর্ডস রেজিস্ট্রির সংস্কার এবং সহজ আর্থিক পরিষেবার সুযোগ নিয়ে আলোচনা হয়। অন্যদিকে, একই দিনে লেনদেন নিষ্পত্তি নিয়েও মুখ খোলেন পাণ্ডে। তিনি বলেন, “সেটি একটি ঐচ্ছিক পদ্ধতি এবং এটি ঐচ্ছিক হিসেবেই রাখা হয়েছে।” এর ফলে বাজারের অংশগ্রহণকারীরা ধাপে ধাপে এই ব্যবস্থার সঙ্গে মানিয়ে নিতে পারবেন।

প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে পাণ্ডে জানান, **সেবি বর্তমানে নজরদারি ও আইপিও নথিপত্র দ্রুত প্রক্রিয়া করার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করছে। ভবিষ্যতে এই এআই প্রযুক্তি সুপারভাইজরি টেকনোলজি-সহ আরও বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হবে। তিনি আরও জানান, এআই-ভিত্তিক টুলগুলি অনলাইন প্ল্যাটফর্মে অবৈধ বিনিয়োগ পরামর্শ পরিষেবা সনাক্তে কার্যকর ভূমিকা রাখছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সহযোগিতায় ৭০,০০০-এর বেশি ভুয়ো বিনিয়োগ অ্যাকাউন্ট ও পোস্ট সরানো হয়েছে।

তবে তিনি এআই ব্যবহারে ঝুঁকির দিকটিও উল্লেখ করেন। তিনি বলেন, “এআই-র দুটি দিক রয়েছে। অ্যালগরিদমিক ট্রেডিং এবং মেশিন ও অ্যালগরিদমের প্রভাব নিয়ে কিছু বাস্তব উদ্বেগ রয়েছে।” সেই কারণে দায়িত্বশীল এআই উন্নয়ন ও প্রয়োগের ওপর জোর দেন তিনি।

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top