News Flash

Image

মার্কশিট ও সার্টিফিকেট বিতরণ বিজ্ঞপ্তি

আগরতলা, ৩ মে: আগামী ৫ মে এবং ৬ মে সকাল ১১ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মাধ্যমিক, উচ্চতর মাধ্যমিক ও মাদ্রাসা পরীক্ষার মার্কশিট ও সার্টিফিকেট দেওয়া হবে। আজ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানানো হয়েছে

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত ২০২৫ সালের মাধ্যমিক, উচ্চতর মাধ্যমিক ও মাদ্রাসা পরীক্ষার মার্কশিট ও সার্টিফিকেট আগামী ৫ মে (সোমবার) ও ৬ মে (মঙ্গলবার) সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পর্ষদ অফিস থেকে দেওয়া হবে। বিদ্যালয়ের প্রধানশিক্ষক বা তাঁর অনুমোদিত প্রতিনিধি মাধ্যমিক এবং উচ্চতর মাধ্যমিকের জন্য নিজ নিজ বিদ্যালয়ের মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন।

২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের জন্য আলাদা আলাদা আবেদনপত্র পর্ষদের website (www. tbse.tripura.gov.in)-এ পাওয়া যাবে। Review-এর জন্য ছাত্রছাত্রীদের সঠিকভাবে পূরণ করা আবেদনপত্র বিদ্যালয়ে জমা দেওয়ার শেষ তারিখ ৮ মে এবং বিদ্যালয় কর্তৃক পর্ষদে জমা দেওয়ার তারিখ ১৪ মে।

Releated Posts

ভিলেজ কাউন্সিল নির্বাচন, বুথস্তরে সংগঠন শক্তিশালী করার উদ্যোগ বিজেপির

আগরতলা, ১৭ আগস্ট: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে রাজ্যজুড়ে বুথস্তরের সাংগঠনিক কাঠামো পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা প্রদেশ…

ByByTaniya Chakraborty Aug 17, 2026

গ্যাস সিলিন্ডার চুরি করে পালানোর আগেই ঘুম, হাতেনাতে ধরা পড়ল চোর

আগরতলা, ১৭ আগস্ট: চুরি করতে গিয়ে শেষ পর্যন্ত ঘুমই কাল হলো এক দুষ্কৃতীর। গ্যাস সিলিন্ডার চুরি করে চম্পট…

ByByTaniya Chakraborty Aug 17, 2026

শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবের আরাধনায় ভক্তদের ঢল

আগরতলা, ১৭ আগস্ট:  শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে শিবের আরাধনায় ব্রতী হলেন রাজ্যের ভক্তপ্রাণ মানুষ। রাজধানীতেও এদিন একই…

ByByReshmi Debnath Aug 17, 2026

রাজ্য সরকার মানুষের কল্যাণকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট: রক্তদান কেবল একটি শিবিরের মধ্যে সীমাবদ্ধ থাকেনা এটি মানুষের প্রতি মানুষের মমত্ববোধ ও মানবিকতার…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top