News Flash

  • Home
  • প্রধান খবর
  • পহেলগাওঁ উত্তেজনার মাঝে পাকিস্তান থেকে সমস্ত রপ্তানি নিষিদ্ধ করল ভারত
Image

পহেলগাওঁ উত্তেজনার মাঝে পাকিস্তান থেকে সমস্ত রপ্তানি নিষিদ্ধ করল ভারত

নয়াদিল্লি, ২ মে : জম্মু ও কাশ্মীরের পহেলগাওঁয়ে সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে ভারত সরকারের কড়া পদক্ষেপের অংশ হিসেবে পাকিস্তান থেকে সমস্ত সরাসরি ও পরোক্ষ আমদানি নিষিদ্ধ করা হয়েছে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে।

এক সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “পাকিস্তান থেকে উৎপন্ন বা রপ্তানি হওয়া সমস্ত পণ্য, তা আমদানিযোগ্য হোক বা না হোক, সরাসরি অথবা পরোক্ষভাবে আমদানি বা ট্রানজিট সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। জাতীয় নিরাপত্তা ও জনস্বার্থের কারণে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কোনোরকম ব্যতিক্রমের জন্য ভারতের সরকারের পূর্বানুমোদন প্রয়োজন হবে।” এই সিদ্ধান্তটি বিদেশ বাণিজ্য নীতি ২০২৩-এ একটি নতুন ধারা হিসেবে সংযোজন করা হয়েছে, যাতে বলা হয়েছে, পাকিস্তান থেকে আসা সমস্ত পণ্যের আমদানি বা ট্রানজিট নিষিদ্ধ।

সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪ সালের এপ্রিল থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারির মধ্যে পাকিস্তানে ভারতের রপ্তানি ৫৬.৯১ শতাংশ হ্রাস পেয়ে ৪৯১ মিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। উল্লেখযোগ্যভাবে, এই সময়ে পাকিস্তান থেকে কোনো আমদানির রেকর্ড নেই। ২০২৪-২০২৫ অর্থবছরে ভারতের প্রধান রপ্তানি দ্রব্যের মধ্যে ছিল ওষুধ, চিনি, কেমিক্যালস ও গাড়ির যন্ত্রাংশ। এরই মধ্যে, ভারতের সঙ্গে পাকিস্তানের একমাত্র স্থলবাণিজ্য পথ অটারি-ওয়াঘা সীমান্ত পহেলগাওঁ হামলার পর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে।

গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বৈসরানে সন্ত্রাসবাদীদের হামলায় অন্তত ২৬ জন সাধারণ মানুষ নিহত হন, যাদের মধ্যে একজন নেপালি পর্যটক এবং একজন স্থানীয় পোনি চালকও ছিলেন। এই হামলার পর থেকেই পাকিস্তান-সংশ্লিষ্ট জঙ্গি সংযোগ উঠে আসায় দুই দেশের সম্পর্ক আরও খারাপের দিকে গড়ায়।

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top