News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নিট পরীক্ষা: মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে উচ্চ পর্যায়ের বৈঠক
Image

নিট পরীক্ষা: মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে উচ্চ পর্যায়ের বৈঠক

আগরতলা, ২ মে : আগামী ৪ মে (রবিবার) অনুষ্ঠিত হবে নিট (ইউ.জি.) পরীক্ষা। এই উপলক্ষ্যে আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার সভাপতিত্বে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। সচিবালয়ের ভিডিও কনফারেন্স হলে আয়োজিত এই বৈঠকে মুখ্যসচিব জে.কে. সিনহা, ডি.জি.পি. (ইন্টিলিজেন্স) অনুরাগ, শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার, স্বরাষ্ট্র দপ্তরের সচিব অপূর্ব রায় উপস্থিত ছিলেন। বৈঠকে পরীক্ষার দিনের নিরাপত্তা ব্যবস্থা সহ অন্যান্য বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা হয়। ইতিমধ্যেই পশ্চিম ত্রিপুরা এবং ধলাই জেলাস্থিত নিট পরীক্ষা কেন্দ্রগুলির সুরক্ষার বিষয়ে জেলাশাসক এবং পুলিশ সুপারদের নেতৃত্বে পর্যালোচনা করা হয়েছে। তারা পরীক্ষাকেন্দ্রস্থলের সুরক্ষা এবং নিরাপত্তা বিষয়ে আশ্বস্ত করেছেন।

উল্লেখ্য, এবছর রাজ্যের ৪,৮৯২ জন ছাত্রছাত্রী নিট (ইউ.জি.) পরীক্ষা দেবে। মোট ১১টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরমধ্যে ১০টি পশ্চিম ত্রিপুরা জেলায় এবং ১টি ধলাই জেলায় অবস্থিত। পশ্চিম ত্রিপুরা জেলায় যে সকল পরীক্ষাকেন্দ্রে নিট পরীক্ষা (ইউ.জি.) অনুষ্ঠিত হবে সেগুলি হলো মহারাজা বীরবিক্রম কলেজ, বীরবিক্রম মেমোরিয়াল কলেজ, বাণীবিদ্যাপীঠ গার্লস এইচ.এস. স্কুল, কেন্দ্রীয় বিদ্যালয় কুঞ্জবন নং ১, ইনস্টিটিউট অব অ্যাডভান্সড স্টাডিজ ইন এডুকেশন (আই.এ.এস.ই.), কেন্দ্রীয় বিদ্যালয় ও.এন.জি.সি, হিন্দি হায়ার সেকেন্ডারি স্কুল, শিশু বিহার হায়ার সেকেন্ডারি স্কুল। ধলাই জেলার কমলপুর সরকারি ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Releated Posts

শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবের আরাধনায় ভক্তদের ঢল

আগরতলা, ১৭ আগস্ট:  শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে শিবের আরাধনায় ব্রতী হলেন রাজ্যের ভক্তপ্রাণ মানুষ। রাজধানীতেও এদিন একই…

ByByReshmi Debnath Aug 17, 2026

রাজ্য সরকার মানুষের কল্যাণকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট: রক্তদান কেবল একটি শিবিরের মধ্যে সীমাবদ্ধ থাকেনা এটি মানুষের প্রতি মানুষের মমত্ববোধ ও মানবিকতার…

ByByReshmi Debnath Aug 16, 2026

ভিলেজ কমিটি নির্বাচনেও বিজেপি-মথা জোটের সম্ভাবনা, আলোচনা চলছে বলে জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে জোটের সম্ভাবনা রয়েছে বলে জানালেন…

ByByReshmi Debnath Aug 16, 2026

সংসদে ত্রিপুরার ৫৭টি ইস্যু তুলে ধরেছেন সাংসদ বিপ্লব, জাতীয় সড়ক সংস্কারে জোর

আগরতলা, ১৬ আগস্ট: সংসদের সদ্য সমাপ্ত অধিবেশনে ত্রিপুরা ও উত্তর-পূর্বাঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন লোকসভা সাংসদ বিপ্লব…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top