News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নেহালচন্দ্রনগরে গভীর রাতে সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত যুবক
Image

নেহালচন্দ্রনগরে গভীর রাতে সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত যুবক

বিশালগড়, ৩০ এপ্রিল: বিশালগড় থানাধীন নেহালচন্দ্রনগর এলাকায় মঙ্গলবার গভীর রাতে ঘটে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। দুর্ঘটনায় গুরুতর আহত হন টিটু মজুমদার নামে এক যুবক।

জানা যায়, মঙ্গলবার গভীর রাতে নেহালচন্দ্রনগর এলাকায় একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বিশালগড় অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন ওই যুবককে।

তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় বিশালগড় মহকুমা হাসপাতালে। সেখানকার চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থার অবনতি দেখে দ্রুত জিবি হাসপাতালে রেফার করেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং কীভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। আহত যুবকের অবস্থা সংকটজনক বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

Releated Posts

সাত দফা দাবিতে পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের কাছে ডেপুটেশন ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের

আগরতলা, ১ অক্টোবর:  সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে মিছিল করে পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের কাছে ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা…

ByByReshmi Debnath Oct 1, 2026

আগরতলা শহর পরিচ্ছন্ন রাখতে সাফাই কর্মীদের সহযোগিতার আহ্বান মেয়রের

আগরতলা, ১ অক্টোবর: আগরতলা শহরকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখতে সাফাই কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে তাঁদের সহযোগিতা…

ByByReshmi Debnath Oct 1, 2026

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top